Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

হাড় হিম করা ভাইরাল ভিডিও! চলন্ত ট্রেনের সামনে ধাক্কা মেরে ফেলে দেয়া হল মহিলাকে

হাড় হিম করা ভাইরাল ভিডিও! মেট্রো স্টেশনে অন্য যাত্রীদের মতোই ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন এক মহিলা। ঠিক যখন বিদ্যুৎ গতিতে ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে, সেই সময় এক যুবক ওই মহিলাকে পিছন থেকে ঠেলে ফেলে দিল রেল লাইনে, চলন্ত ট্রেনের সামনে। তারপর? এমার্জেন্সি ব্রেক কষে গাড়ি দাঁড় করাতে পারলেন চালক? প্রাণে বাঁচলেন মহিলা?শুক্রবার ঘটনাটি ঘটেছে বেলজিয়ামের রাজধানী শহর ব্রাসেলসের একটি মেট্রো স্টেশনে। ভয়ঙ্কর কাণ্ডের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অন্য যাত্রীদের ভিড়ের মধ্যেই প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছেন এক মহিলা। ট্রেন প্ল্যাটফর্মের কাছাকাছি আসতেই মহিলাকে পিছন থেকে ধাক্কা মারল এক যুবক। নিজেকে সামলাতে পারেননি মহিলা। তিনি মেট্রোর লাইনে হুমড়ি খেয়ে পড়েন। পরিস্থিতি বিচার করলে বাঁচার কথাই নয় মহিলার। কিন্তু মেট্রোর চালকের তৎপরতায় বেঁচে যান তিনি। ফুট খানেক দূরত্বে থমকায় ট্রেন।এই ঘটনায় অল্প আহত হয়েছেন ওই মহিলা। আচমকা ট্রেনের গতিরুদ্ধ করায় আহত হয়েছেন মেট্রোর চালকও। তবে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হলেও প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ব্রাসেলস ইন্টারন্যাশানাল ট্রান্সপোর্ট কোম্পানির মুখপাত্র গাই স্যাবলন বলেন, “চালক অত্যন্ত কুশলতার পরিচয় দিয়েছেন। তবে শক পেয়েছেন, একই অবস্থা হয়েছে ভুক্তভোগী মহিলার।” এদিকে অভিযুক্ত যুবক ঘটনার পরেই ব্রাসলসের ওই মেট্রো স্টেশন ছেড়ে ছুটে পালায়। যদিও পরের স্টেশনেই তাঁকে ধরে ফেলে বেলজিয়াম পুলিশ। যুবককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি গোট ঘটনার তদন্তে পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে একজন মনোরোগ বিশেষজ্ঞকেও রাখা হয়েছে। ওই যুবকের মানসিক সমস্যা আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories