Friday, March 6, 2026
22.2 C
Kolkata

বুকার পুরস্কারপ্রাপ্ত লেখিকা বানু মুশতাক, জানালেন জীবনের নানান উত্থান পতনের ঘটনা

কলকাতায় অনুষ্ঠিত একটি সাহিত্য আলোচনা সভায় নিজের লেখালেখির অভিজ্ঞতা ও সংগ্রামের কথা তুলে ধরলেন ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারপ্রাপ্ত ভারতীয় লেখিকা বানু মুশতাক। গত বৃহস্পতিবার ‘এক্সটি৬ কলকাতা লিটারারি মিট’-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। তাঁর পুরস্কারজয়ী গল্প সংকলন ‘হার্ট ল্যাম্প’ নিয়ে আলোচনার পাশাপাশি তিনি একজন মুসলিম নারী লেখক হিসেবে নিজের অবস্থান ও চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা কথা বলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বানু মুশতাক বলেন, লেখা হয়তো অনেকের কাছে সহজ মনে হতে পারে, কিন্তু একজন লেখক হিসেবে নিজের ভাবনা ও বিশ্বাস ধরে রাখা খুব কঠিন। বিশেষ করে বর্তমান সময়ে একজন মুসলিম নারী হিসেবে এই লড়াই আরও বেশি। তাঁর কথায়, একটি বই প্রকাশের মধ্য দিয়েই লেখকের সংগ্রাম শেষ হয় না, বরং তখনই আসল লড়াই শুরু হয়। তিনি জানান, কর্মজীবনের শুরুতে কোনো প্রভাবশালী বা ‘গডফাদার’-এর সাহায্য ছাড়াই তাঁকে বহু প্রকাশকের কাছে যেতে হয়েছিল। দীর্ঘদিন চেষ্টা করার পর তাঁর লেখা প্রকাশিত হয়। তবে বই প্রকাশের পরেও তাঁকে থামতে হয়নি। তীব্র সমালোচনা ও নানা প্রশ্নের মুখে পড়ে বারবার নিজের লেখার পক্ষে কথা বলতে হয়েছে। নিজের পরিচয় প্রসঙ্গে বানু মুশতাক বলেন, “আমি শুধু একজন লেখক নই, আমি একজন মুসলিম নারী লেখক। এই পরিচয় আমাকে সবসময় বহন করতে হয় এবং এর মধ্যেই আমাকে লিখতে হয়।” তিনি আরও জানান, তাঁর একটি গল্প প্রকাশের পর সমাজের একাংশের কাছ থেকে তাঁকে লাগাতার কটূক্তি সহ্য করতে হয়েছে। সেই মানুষদের অনেকেই সাহিত্য বা তার গভীরতা বোঝেন না বলেও মন্তব্য করেন তিনি।
লেখিকা বলেন, মানসিক আঘাত সত্ত্বেও তিনি তাঁর লেখার মাধ্যমে সমাজের বিশেষাধিকার ও ক্ষমতার কাঠামোকে প্রশ্ন করেছেন।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories