Saturday, September 5, 2026
30 C
Kolkata

১২৫টি সিসিটিভি ক্যামেরা বসিয়ে নিরাপত্তাকে আরও আঁটসাঁট করলো আলিয়া বিশ্ববিদ্যালয়

নিউটাউন, পার্ক সার্কাস ও তালতলা ক্যাম্পাস এবং হস্টেলগুলির নিরাপত্তা আরও জোরদার করতে বড় সিদ্ধান্ত নিল আলিয়া বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রছাত্রী ও অধ্যাপকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ১২৫টি সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল ইসলাম বলেন, বর্তমানে আলিয়ায় সিসিটিভি ক্যামেরা রয়েছে ঠিকই, কিন্তু তা প্রয়োজনের তুলনায় কম। নিরাপত্তা আরও মজবুত করতে অতিরিক্ত ক্যামেরা বসানো জরুরি। তাই গোটা নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে সাজানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্য এবং ভিন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনা সামনে এসেছে। সেই সব ঘটনা যাতে আলিয়া বিশ্ববিদ্যালয়ে না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি আদালতও ক্যাম্পাসে সিসিটিভি বসানোর উপর জোর দিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনার পর আদালতের এই নির্দেশ আসে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও র‍্যাগিং এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে।

বৈঠকে ঠিক হয়েছে, নিউটাউন ক্যাম্পাস ও হস্টেল মিলিয়ে মোট ১২৫টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এর জন্য একটি প্রাথমিক বাজেটও ধরা হয়েছে। বর্তমানে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাসে মোট ১২২ জন স্থায়ী নিরাপত্তারক্ষী রয়েছেন। এর মধ্যে পার্ক সার্কাসে ২৯ জন, তালতলায় ১৮ জন এবং বাকি নিরাপত্তারক্ষীরা নিউটাউন ক্যাম্পাসে কর্মরত। অধ্যাপকদের মতে, নিরাপদ পরিবেশ ছাড়া পড়াশোনা সম্ভব নয়। তাই এই উদ্যোগ সময়োপযোগী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পুরনো ও খারাপ ক্যামেরাগুলি মেরামত করা হবে এবং কোন ক্যামেরা ঠিকমতো কাজ করছে কি না, তা নিয়মিত দেখা হবে। নিরাপত্তারক্ষীদের দায়িত্ব পালনের বিষয়টিও খতিয়ে দেখা হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories