Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

কোপায় দেখা যাবে ব্রাজিল- আর্জেন্টিনা লড়াই!

নিজেদের গ্রুপে শীর্ষস্থান আগেই নিশ্চিত করেছে ব্রাজিল। আরেক গ্রুপে নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার সেরা দুইয়ে থাকা। চলতি কোপা আমেরিকায় ফাইনালের আগে তাই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের দেখা হচ্ছে না।

শুক্রবার ভোরে ‘এ’ গ্রুপের ম্যাচে চিলিকে ২-০ গোলে হারায় প্যারাগুয়ে। তাতেই আর্জেন্টিনার শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হয়ে যায়।তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিওনেল স্কালোনির দল। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে প্যারাগুয়ে। চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চিলি আছে তৃতীয় স্থানে। এদিন গ্রুপের তলানির দল বলিভিয়াকে ২-০ গোলে হারানো উরুগুয়ের পয়েন্ট ৪, তারা আছে চার নম্বরে। এই গ্রুপের শেষ রাউন্ডে মঙ্গলবার ভোরে আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া; প্যারাগুয়ে খেলবে উরুগুয়ের বিপক্ষে।

‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল কোয়ার্টার-ফাইনালে খেলবে ‘এ’ গ্রুপের চতুর্থ হওয়া দলের বিপক্ষে। পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা অনুযায়ী, শেষ আটে নেইমাররা মুখোমুখি হতে পারে লুইস সুয়ারেস-এদিনসন কাভানির দল উরুগুয়ের। যদিও গ্রুপ পর্বের শেষ রাউন্ডে পাল্টে যেতে পারে হিসাব। প্যারাগুয়েকে হারিয়ে ব্রাজিলের মুখোমুখি হওয়া এড়ানোর সুযোগ আছে উরুগুয়ের সামনে। সেক্ষেত্রে চিলিকে প্রতিপক্ষ হিসেবে পাবে ব্রাজিল।

শেষ রাউন্ডে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকাতেও হতে পারে রদবদল। চার ম্যাচই খেলে ফেলা কলম্বিয়া ৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তিন ম্যাচে সমান ৪ পয়েন্ট পেরুর। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চারে ইকুয়েডর। তাদের সমান পয়েন্ট নিয়ে তলানিতে ভেনেজুয়েলা। বর্তমান পয়েন্ট তালিকার হিসাবে কোয়ার্টার-ফাইনালে ইকুয়েডরকে পাবে আর্জেন্টিনা। একই পর্বে পেরুর প্রতিপক্ষ হতে পারে প্যারাগুয়ে। কলম্বিয়া মুখোমুখি হতে পারে চিলির। এই হিসাবেও আসতে পারে বদল। ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডে সোমবার ভোরে ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর; অন্য ম্যাচে মুখোমুখি হবে পেরু-ভেনেজুয়েলা।

ব্রাজিল কোয়ার্টার-ফাইনালে জিতলে শেষ চারে তারা মুখোমুখি হবে প্রথম কোয়ার্টার-ফাইনালের বিজয়ীর সঙ্গে; যেখানে লড়বে ‘বি’ গ্রুপের রানার্সআপ ও ‘এ’ গ্রুপের তৃতীয় হওয়া দল। আর্জেন্টিনা শেষ ম্যাচে হোঁচট খেলেও অন্তত গ্রুপ রানার্সআপ হবে তারা। তাই গ্রুপের শেষ রাউন্ডের ফল যাই হোক না কেন, কোয়ার্টার-ফাইনালে দ্বিতীয় অর্ধে পড়বে আর্জেন্টিনা।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories