Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মারামারিতে আহত ৪

নিউজ ডেস্ক : কোপা আমেরিকা নিজের গন্তব্যের পথে এগিয়ে চলেছে। শুধু ফাইনালের অপেক্ষা এবার। সামনা সামনি হবে বিশ্ব ফুটবলের সব থেকে বড়ো দুই প্রতিপক্ষ ব্রাজিল এবং আর্জেন্টিনা। দুই দলের পাগল সমর্থক ছড়িয়ে আছে বিশ্বব্যাপী। ফাইনাল এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে বাড়ছে উত্তেজনা। আর এই উত্তেজনায় পাগলামি করে বসল বাংলাদেশের ফুটবল সমর্থকরা। দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত ৪ জন। ফুটবল নিয়ে এমন পাগলামি নতুন নয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নওয়াব মিয়া (৬০) নামের এক ব্রাজিল সমর্থককে পেটালেন আর্জেন্টিনার সমর্থকরা। এ ঘটনার জেরে তিন আর্জেন্টিনা সমর্থকে পিটিয়ে আহত করেছেন ব্রাজিলের সমর্থকরা। আহতরা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাল্টাপাল্টি হামলার ঘটনাটি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ দিন সকালে কোপা আমেরিকার ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলায় ব্রাজিল ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে ব্রাজিল সমর্থক রেজাউলের সাথে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সমর্থক মো: জীবন মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় স্থানীয়দের মধ্যস্থতায় তাদের হাতাহাতি থামানো হয়। পরে বিকেলে নওয়াব মিয়াকে একা পেয়ে মো: জীবন মিয়াসহ আরো চার থেকে পাঁচজন আর্জেন্টিনা সমর্থক মিলে মারধর করে পালিয়ে যায়। আহত নওয়াব মিয়া সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃত হেলু মিয়া ছেলে। সন্ধ্যার দিকে নওয়াব মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories