Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

সংখ্যায় হেরে যায়, তাই যুক্তি বোঝে না, আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে আর তর্ক করব না, স্ট্যাম্প পেপারে অঙ্গীকার ব্রাজিল সমর্থকের

নিউজ ডেস্ক : কোপার উত্তেজনার কোপে পড়েছে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। আজই ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল এবং আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মারামারিতে আহত হয়েছেন ১ ব্রাজিল ও ৩ আর্জেন্টিনা সমর্থক। এবার এক বিচিত্র ঘটনা ঘটল। এক ব্রাজিল সমর্থক জানিয়েছেন, বেঁচে থাকতে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের সঙ্গে তর্কে জড়াবেন না। অনেকটা তাচ্ছিল্যের ভাষায় ২০ টাকার স্ট্যাম্প পেপারের ওপর এই অঙ্গীকারনামা লিখেছেন তিনি।

মঙ্গলবার রাতে এই হলফনামা দেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাসিন্দা আব্দুল্লাহ আল বাকী নামের এক যুবক। স্ট্যাম্পে এক কপি ছবি সংযুক্ত করে তার নিচে স্বাক্ষর করেছেন। সাক্ষী রেখেছেন আরেক ব্রাজিল–সমর্থককে। পরে তিনি তার ফেসবুকের টাইমলাইনে এটি প্রকাশ করেন।

হলফনামায় আব্দুল্লাহ আল বাকী লিখেছেন, `আমি আব্দুল্লাহ আল বাকী, নিয়ামতপুর, নওগাঁ। আমি ২০ টাকা মূল্যের স্ট্যাম্পে লিখিতভাবে এই মর্মে অঙ্গীকার করছি যে, এই দুনিয়ায় যত দিন বেঁচে থাকব, তত দিন আর্জেন্টিনা দলের কোনো সমর্থকের সাথে তর্কে জড়াব না।’ কারণও উল্লেখ করেছেন তিনি, ‘কারণ, ওরা কোনো যুক্তিই বুঝে না। এদের আসল উদ্দেশ্য তর্কে জয়লাভ করা। খেলায় না। বিভিন্ন দলের শিরোপা সংখ্যা কথায় আসামাত্রই এরা পাগলা ষাঁড়ের মতো তেড়ে আসে।’

ক্ষোভ আরো আছে। মূল ক্ষোভটি যে ২০১৪ সালকে ঘিরে, তা স্পষ্ট হলো হলফনামার পরের অংশে। হলফনামায় আরও বলেন, ‘কতটা নির্বোধ হলে তারা আজও ‘সেভেন আপ’ সেভেন আপ বলে চিল্লা পাল্লা করে; যা দেখে জার্মানির সমর্থকেরাও অনেকটা হতাশ। কারণ, জার্মানির অর্জনটাও তারা নিজেদের অর্জন বলে দাবি করে।’

অঙ্গীকারনামার নিচে ডান পাশে স্বাক্ষর করেন আব্দুল্লাহ আল বাকী। বাম পাশে স্বাক্ষর করেন ব্রাজিলের আরেক সমর্থক সাক্ষী আসিফুজ্জামান। এ ছাড়া অঙ্গীকারনামায় নিজের সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিও যুক্ত করেন আল বাকী।

এ বিষয়ে জানতে চাইলে আল বাকী বলেন, ‘আমার সহযোদ্ধা, বন্ধুবান্ধব, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক থাকলেও ফুটবল খেলার সময় আসলে তাদের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। বারবার বোঝানোর পরও ব্যর্থ হয়ে আমার এই অঙ্গীকারনামা, যাতে আর কখনো তাদের সঙ্গে আমায় তর্কে জড়াতে না হয়। তাই এ বিষয়টিই যুক্তিসহকারে বোঝানোর চেষ্টা করেছি আমার সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুদের।’

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories