Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাবে ব্রাজিল, ভবিষ্যৎবাণী বলসোনারোর

নিউজ ডেস্ক : ভারতীয় সময় আগামীকাল ভোরেই কোপা আমেরিকা কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে বিশ্ব ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা। সময় যত এগিয়ে আসছে উত্তেজনার পারদ চড়ছে। দুই দলের সমর্থকরাই দাবি করছেন তাদের দল জিততে চলেছে কোপার শিরোপা। এবার সাধারন ব্রাজিল ভক্তের মতো এই ম্যাচ নিয়ে ভবিষ্যৎ বাণী করে বসলেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

দক্ষিণ আমেরিকান নেতাদের সঙ্গে অনলাইন বৈঠকে প্রতিবেশী দেশের আলবার্তো ফার্নান্দেজকে উদ্দেশ্য করে বলসোনারো এ কথা বলেন। ‘মারাকানায় শুধু লড়াই হবে। ব্রাজিল ৫-০ গোলে জিতবে।’

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলসোনারো বলেন, ‘আমি ম্যাচের ফলাফলও বলে দিতে চাই, ৫-০। হাত উঁচিয়ে আমি বলছি, আমরা ৫-০ ব্যবধানে জিতব। তবে এই ম্যাচের পর ব্রাজিল অবশ্যই আর্জেন্টিনাসহ প্যারাগুয়ে-উরুগুয়ের মঙ্গল কামনা করবে।’

তবে শেষ পর্যন্ত কোপার মুকুট কার মাথায় ওঠে সেটা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। আবার আগামীকালই আছে ইউরো কাপের ফাইনাল। হাইভোল্টেজ এই ম্যাচে মুখোমুখী হতে চলেছে ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তি ইতালি এবং ইংল্যান্ড।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories