Friday, March 6, 2026
33.5 C
Kolkata

পাশবিক প্রধান! অশালীন ভাষা, কাঠের বাটাম হাতে বৃদ্ধাকে মারধর প্রধানের

এনবিটিভি, মালদা : মুখে অশালীন ভাষা। নির্মমভাবে রাস্তার উপরে ফেলে এক বৃদ্ধকে ঘিরে ধরে মারধর করা হচ্ছে। তাতে সামিল শাসকদলের প্রধান ও কয়েকজন সদস্য। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে কাঠের বাটাম নিয়ে বাসিন্দাদের দিকে তেড়ে যাচ্ছেন প্রধান। মুখে গালাগালি। এক বৃদ্ধকে কাঠের বাটাম দিয়ে মারতে দেখে বাসিন্দাদের বলতে শোনা যাচ্ছে, বয়স্ক মানুষকে কেন মারছেন। শাসকদলের প্রধানের এমনই দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর।

তিনি মালদহের হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর গ্রামপঞ্চায়েতের প্রধান মোবারক হোসেন। শাসকদলের প্রধানের এহেন ভূমিকায় দেখে এলাকা জুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। কেন প্রধান নিজের হাতে আইন তুলে নিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাসিন্দাদের অভিযোগ, রাস্তার কাজের ঠিকাদার প্রধানের ভাই আর ভাইপো। দুর্নীতির অভিযোগ তোলায় তাদের বাঁচাতে এভাবেই প্রধান মাঠে নেমে হামলা করেছেন। যদিও প্রধানের দাবি, তার ভাইপোকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তাই কাঠের বাটাম হাতে বাসিন্দাদের তাড়া করে সরিয়ে দিচ্ছিলাম। যদিও শাসকদলের প্রধানের এমন আচরনকে ঘিরে হরিশ্চন্দ্রপুর জুড়েই নিন্দার ঝড় উঠেছে।

ঘটনাকে ঘিরে শাসকদলের একাংশ ক্ষুব্ধ। পাশাপাশি এভাবেই উন্নয়ন চলছে ও কাটমানির সরকার বলে ফের শাসকশিবিরকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির অভিযোগ, কাটমানি নিয়ে বাসিন্দারা সরব হওয়ায় প্রধান এভাবে আইন তুলে নিয়ে বাসিন্দাদের মারধর করেছেন ও শাসিয়েছেন। পুরো ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির চাপানউতোর।

Hot this week

দুই মুসলিম শিক্ষকের ওপর হামলার অভিযোগে কর্নাটকে ছড়ালো উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ করল হাজারো মানুষ!

কর্নাটকের বাসবকল্যাণ শহরে দুই মুসলিম স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ...

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

দুই মুসলিম শিক্ষকের ওপর হামলার অভিযোগে কর্নাটকে ছড়ালো উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ করল হাজারো মানুষ!

কর্নাটকের বাসবকল্যাণ শহরে দুই মুসলিম স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ...

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

Related Articles

Popular Categories