Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

করোনার হার ২৯ থেকে বেড়ে ৩৭, স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত

এনবিটিভি, নদীয়া : স্কুল খুলেছে এক মাস মতো হয়েছে। এরই মধ্যে একের পর এক পড়ুয়ার করোনা সংক্রমণের খবরে চিন্তার ভাঁজ কল্যাণীতে। করোনা সংক্রমনের হার ২৯ থেকে বেড়ে ৩৭, এবার ১৪ দিনের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নদীয়ার কল্যাণীর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়। উল্লেখ্য দিন কয়েক আগে ওই বিদ্যালয়ের ২ জন ছাত্রের মধ্যে জ্বর-সর্দি লক্ষ্য পাওয়া যায়। এরপরে স্কুলের তরফ থেকে ওই দুই ছাত্রকে করোনা পরীক্ষার জন্য কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের নমুনা সংগ্রহের পর রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। যেহেতু ওই দুই ছাত্র স্কুলের প্রতিটি ছাত্র ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকার সংস্পর্শে এসে ছিলেন সেই কারণে স্কুলের তরফ থেকে জেলা স্বাস্থ্য দপ্তরে এবং মহকুমাশাসকের লিখিতভাবে জানিয়ে স্কুলের মধ্যে একটি RT-PC ক্যাম্প করা হয়। সেখানে একাধিক ছাত্র-ছাত্রীদের নমুনা সংগ্রহ করা হয়। এরপর এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে স্বাস্থ্য দপ্তরের হাতে। প্রায় ২৯ জন ছাত্র ছাত্রীদের মধ্যে করোনা পজিটিভ ধরা পড়ে। আরো যে কজন নমুনা সংগ্রহ নিতে বাকি ছিল তাদেরকে নেওয়ার পর করোনা সংক্রমনের হার ২৯ থেকে বেড়ে দাঁড়ায় ৩৭।

কীভাবে সংক্রমিত হলেন পড়ুয়ারা? সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী নাগ জানিয়েছেন, স্কুল খোলার পর ৭ ডিসেম্বর ছাত্র-ছাত্রীদের পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়। দূর দূরান্ত থেকে অভিভাবকরা নিজেদের সন্তানের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এর সাত দিনের মধ্যেই স্কুলের দুই পড়ুয়ার মধ্যে জ্বর, সর্দির মতো করোনার বেশ কিছু উপসর্গ দেখা যায়।

পুরো বিষয়টি স্কুলের তরফ থেকে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলে দফতর ১৪ দিন বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেয়। করোনা সংক্রমণ ধরা পড়ার পরেই স্কুল বন্ধ করে গোটা বিদ্যালয় স্বাস্থ্য দপ্তর থেকে স্যানিটাইজার করা হয়। যদিও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories