Friday, March 6, 2026
22.2 C
Kolkata

বিটি রোডে স্কুল বাসের ধাক্কায় মৃত সাইকেল আরোহীসহ আহত ২

খড়দহের টাটা গেট সংলগ্ন বিটি রোডে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত ব্যক্তির নাম বাবলু সাউ। তিনি সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় খড়দহের দিক থেকে আসা একটি দ্রুতগামী স্কুল বাস টিটাগরের দিকে যাচ্ছিল। সিগন্যাল বন্ধ থাকার সুযোগে বাসটি খুব জোরে চলে আসে এবং সাইকেল আরোহী বাবলু সাউ-সহ আরও দু’জনকে ধাক্কা মারে।

বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবলু সাউয়ের। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। বাসটিকে ঘিরে বিক্ষোভ দেখান তারা এবং রাস্তার উপর বসে পথ অবরোধ করেন এলাকার মানুষজন। তাদের অভিযোগ, রাস্তায় ট্রাফিক সিগন্যাল কাজ না করায় বারবার এমন দুর্ঘটনা ঘটছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories