Friday, March 6, 2026
26.7 C
Kolkata

২০৫০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে মুসলিমসংখ্যা হবে দ্বিগুণ

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে বিমান হামলার পুরোদস্তুর দায় চাপানো হয় মুসলিমদের ওপর। ফলশ্রুতিতে শান্তির ধর্ম ইসলামের প্রতি কিছুটা তিক্ততা তৈরি হয় অমুসলিমদের মনে। কিন্তু সে তিক্ততা মধুময় ভালোবাসায় পরিণত হতে সময় নেয়নি খুব বেশি। আর তার প্রমাণ মিলছে দিন দিন আমেরিকানদের মধ্যে ইসলাম প্রীতি বৃদ্ধির মাধ্যমে।

২০০১ সালে সেই হামলার পর প্রায় ২০ বছরে আমেরিকায় মুসলিম জনসংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। সম্প্রতি প্রকাশিত বেশ কিছু রিপোর্টে এমনই দাবি করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সাপ্তাহিক পত্রিকা দ্য ইকোনোমিস্ট। ‘বিং ডেমোনাইজড হ্যাজ নট স্টপড আমেরিকান মুসলিমস ইমপ্রেসিভ রাইজ’ শিরোনামের ওই প্রতিবেদনে দিনকে দিন যুক্তরাষ্ট্রে কিভাবে মুসলিমদের সংখ্যা বাড়ছে তা উল্লেখ করা হয়েছে।

রিপোর্টে বলা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে আমেরিকায় মুসলিমরা হিন্দুদের দ্বিগুণ হবে এবং ইহুদিদের চেয়ে দেড়গুণ বেশি হবে। ২০৩০ সালের মধ্যে সংখ্যার বিচারে ইহুদিদের ছাপিয়ে যাবে মুসলিমরা। এরই পাশাপাশি মুসলিমদের আধিক্য দেখা দেবে বিভিন্ন রাজ্যে। যেমন টেক্সাস অঙ্গরাজ্য। রক্ষণশীল ও রিপাবলিকান টেক্সাসেও এখনই দেশটির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মুসলিমের বাস। অঙ্গরাজ্যটিতে রয়েছে বড় বড় মসজিদ ও ইসলামি প্রতিষ্ঠান।

২০০০ সালে আমেরিকায় মসজিদ ছিল প্রায় ১,৩০০টি। আর এখন অর্থাৎ ২০২০ সালে মসজিদের সংখ্যা ২,৮০০-এর কাছাকাছি। অর্থাৎ বৃদ্ধির হার ১৩০ শতাংশ।

সামাজিক দিক থেকে মুসলিমদের অগ্রগতির পর রাজনীতিতেও এখন মুসলিমদের অংশগ্রহণ লক্ষণীয়। ২০০০ সালে আমেরিকায় কোনো মুসলিম কংগ্রেসম্যান বা কংগ্রেসওম্যান ছিলেন না। কিন্তু এখন ২ জন সক্রিয় কংগ্রেসওম্যান রয়েছেন।

২০২০ সালে মুসলিমদের প্রতি ঘৃণা থেকে সৃষ্ট অপরাধ কমেছে ৪০ শতাংশ। অর্থাৎ বলাই যায়– মার্কিনিদের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ছে মুসলিমদের। অনেক মার্কিনি ইসলাম ধর্ম গ্রহণও করছেন। আমেরিকায় হালাল খাদ্য শিল্প এখন দ্রæত হারে বেড়ে উঠছে। ২০১৬ সালে এর ব্যবসা ছিল ২ হাজার কোটি ডলারেরও বেশি। বর্তমানে তা আরো বেশি।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories