Friday, March 6, 2026
26.7 C
Kolkata

উপাচার্যের সিদ্ধান্তে বিতর্ক,বিশ্বকর্মা পুজোর ছুটির দিনও খুলবে কলকাতা বিশ্ববিদ্যালয়!

কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকর্মা পূজোর ছুটি নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে। ১৭ সেপ্টেম্বর রাজ্য সরকার সরকারি ছুটি ঘোষণা করলেও, কলকাতা বিশ্ববিদ্যালয় সেই ছুটি মানেনি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে বিশ্বকর্মা পূজোর দিন ছুটি মঞ্জুর করেননি এবং বিশ্ববিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেন। শুধু তাই নয়, ওই দিন স্নাতকোত্তরের দ্বিতীয় পর্যায়ের ভর্তি কাউন্সিলিংও রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।

রাজ্য সরকারের তরফ থেকে ১৭ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় সরকারের এই বিজ্ঞপ্তি অগ্রাহ্য করেছে। উপাচার্য শান্তা দে জানিয়েছেন, ” বিশ্ববিদ্যালয় স্বশাসিত হওয়ায় তাদের নিজস্ব নিয়ম থাকে এবং সরকারি বিজ্ঞপ্তি রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়নি, তাই তারা নিজেদের মতো করে কাজ করছে। ” বিশ্ববিদ্যালয়ের টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সনাতন চট্টোপাধ্যায় বলেছেন, “আমরা এই সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট, কিন্তু এখনই কোন মন্তব্য করছি না।” এদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। আর এই অবস্থায়, সরকারি ছুটিকে উপেক্ষা করে ভর্তি কাউন্সিলিং চালানোর সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন নানান মহলে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories