Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

ফের ধাক্কা খেল সিবিআই, ফিরহাদ সুব্রতদের জামিনে স্থগিতাদেশ চেয়ে করা আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

নিউজ ডেস্ক : হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল সিবিআই। নারদ দুর্নীতি মামলায় ৪ তৃণমূল কংগ্রেস নেতাকে হাইকোর্ট কর্তৃক দেওয়া জামিনের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে ও আবার আবেদন করে সিবিআই। সেই আবেদন হাইকোর্টে খারিজ হয়ে যাওয়ায়। এবার সুপ্রিম কোর্টে আবেদন করে সিবিআই। কিন্তু সেই আবেদন পদ্ধতিগত ত্রুটির কারণ দেখিয়ে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট।

 

পদে পদে ধাক্কা। নারদ মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta HC) থেকে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে আরও বিপাকে পড়ল সিবিআই। রবিবার মাঝরাতে অনলাইনের মাধ্যমে শীর্ষ আদালতে সিবিআই আবেদন জানায়, সোমবার নারদ মামলায় হাই কোর্টের শুনানির জন্য ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ তৈরির বিরোধিতা করা হচ্ছে। এদিন সেখানে ধৃত চার হেভিওয়েটের জামিন মামলার শুনানি স্থগিতের নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। সোমবার বেলায় সেই মামলা বিস্তারিত দেখার পর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জানিয়ে দেন, আবেদনে পদ্ধতিগত অন্তত ১২টি ত্রুটি পাওয়া গিয়েছে। তাই তা গ্রহণ করা হচ্ছে না। এদিকে, সুপ্রিম কোর্টে মামলা গিয়েছে, এই দাবি করে এদিন কলকাতা হাই কোর্টেও শুনানি স্থগিতের আবেদন জানানো হয়। সেই আবেদনও খারিজ করা হয়েছে। ফলে নারদ মামলা নিয়ে একদিনে জোড়া ধাক্কা খেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর অবশ্য তারা আবার কীভাবে, কবে সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন, তা এখনও স্থির হয়নি।

১৭ মে নারদ মামলায় বিনা নোটিসে বাড়ি থেকে আটক করা হয় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে। নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই দিনই আদালতে তোলা হলে প্রথমে সিবিআই এর আদালতে জামিন মঞ্জুর হলেও নাটকীয়ভাবে সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয় হাই কোর্ট। গত বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিন নিয়ে দ্বিমত পোষণ করেন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিনের পক্ষে থাকলেও বিরোধিতা করেন রাজেশ বিন্দল। এরপরই ধৃতদের জেল হেফাজত থেকে রেহাই দিয়ে তাঁদের সিবিআই এর নজরে গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়। এদিকে জামিন মামলার নিষ্পত্তির জন্য গঠন করা হয় বৃহত্তর বেঞ্চ। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ও ধাক্কা খেতে হল সিবিআইকে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories