Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

‘কৃষকদের দাবি মানতে হবে কেন্দ্রকে’, কৃষক আন্দোলনের সমর্থনে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মেঘালয়ের রাজ্যপাল

নিউজ ডেস্ক : গত বছরের ২৬ শে নভেম্বর তারিখ থেকে শুরু হওয়া কৃষক আন্দোলনে এখনো পর্যন্ত প্রান গেছে আড়াই শ জন কৃষকের। তা সত্বেও কৃষি আইন প্রত্যাহার না করার ব্যাপারে নিজেদের একরোখা অবস্থানে অনড় রয়েছে কেন্দ্রের মোদি সরকার। এতদিন চুপ থাকলেও এবার এই ব্যাপারে সরব হলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি বলেন এতদিন আন্দোলন করার পরে কৃষকরা যাতে খালি হাতে ফিরে না যায় সেটা অবশ্যই কেন্দ্রকে নিশ্চিত করতে হবে। কেন্দ্রকে কৃষকদের সঙ্গে সুষ্ঠু ভাবে আলোচনায় বসে বিষয়টি মীমাংসা করে নেওয়ার নিদান ও দেন তিনি। তিনি জানেন তার এই মন্তব্যের কারণে বিজেপির নেতাদের চক্ষুশূল হতে হবে তাকে। তাই তিনি আগেভাগেই মন্তব্য করে বসলেন, যদি রাজ্যপাল পদ হারাতে ও হয় তবুও আমি সমর্থন করবো কৃষকদেরকে।

দিন কয়েক আগেই কৃষকদের সমর্থনে কথা বলে কেন্দ্রকে চাপে ফেলে দিয়েছিলেন মালিক। তাঁর দাবি ছিল, কেন্দ্রের উচিত কৃষকদের দাবি মেনে নেওয়া। নাহলে গেরুয়া শিবিরই রাজনৈতিকভাবে তো ক্ষতিগ্রস্ত হবে। সেই মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বুধবার শাসক শিবিরের অস্বস্তি আরও খানিকটা বাড়িয়ে দিয়েছেন মেঘালয়ের রাজ্যপাল। তাঁর সাফ কথা, “আমি কৃষকদের এই কষ্ট আর সহ্য করতে পারছি না। এমনকী বিজেপি নেতারা বাড়ি থেকে বের হতে পারছেন না। বিধায়কদের মারধর করা হচ্ছে। আমার মনে হয় কৃষকদের খালি হাতে বাড়ি পাঠানো উচিত না। সরকারের দ্রুত তাঁদের সঙ্গে আলোচনায় বসা উচিত।”

মেঘালয়ের রাজ্যপাল বলছেন,”একটা কুকুর মারা গেলেও মানুষ শোকপ্রকাশ করেন। অথচ, ২৫০ জনের বেশি কৃষকের মৃত্যুতেও কেউ একটা শব্দও খরচ করল না। এভাবে আন্দোলন চলতে থাকলে হরিয়ানা, রাজস্থান এবং পশ্চিম উত্তরপ্রদেশে বিজেপির বড় ক্ষতি হবে।” সত্যপাল মালিক বলছেন, এই মন্তব্যের পর যদি তাঁকে পদও ছেড়ে দিতে হয়, তাতেও ক্ষতি নেই। তাঁর কথায়,”অনেকে বলতে পারেন আমি এই মন্তব্য করে বিজেপির ক্ষতি করছি। কারও যদি এরকম মনে হয়, তাহলে আমাকে পদ থেকে সরিয়ে দিতেই পারে। কিন্তু আমি দলের ক্ষতি করছি না। যারা এই সমস্যার সমাধান চাইছে না, আসলে তাঁরাই দলের ক্ষতি করছে।”

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories