Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

দায়িত্বজ্ঞানহীন আচরণ! বিধানসভায় ঢুকতে পারবে না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা

নিউজ ডেস্ক : বিধানসভা চত্বরে অভব্যতা, সাংবাদিকদের মারধরের জের। বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ নিষিদ্ধ করলেন স্পিকার। শুক্রবার বিধানসভার সচিব এই মর্মে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেন। স্পিকারের নির্দেশেই এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে গন্ডগোল করার। এর আগে রাজ্যে আট দফার ভোটগ্রহণপর্ব চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন আচরণ বিতর্ক তৈরি করেছিল। অনেক সময় তাদের বিরুদ্ধে বিজেপির হয়ে পক্ষপাতিত্ব করার অভিযোগ ওঠে। সাংবাদিক, সাধারণ ভোটার এবং তৃণমূলের প্রার্থীদের সঙ্গে এখতিয়ার বহির্ভূত কঠোর আচরণ করার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

গতকাল বিধানসভায় শপথ গ্রহণ করতে আসেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বেরনোর সময় সংবাদমাধ্যমের সাংবাদিকরা প্রশ্ন করার জন্য তাঁর কাছে যান। এরপরই সেখানে একটা হুড়োহুড়ি বাধে। অভিযোগ, সাংবাদিকদেরর সঙ্গে অসভ্যতা করেন জওয়ানরা। মারধরও করা হয় কয়েকজন সাংবাদিক ও চিত্র সাংবাদিককে। এরপরই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ জানান আক্রান্ত সাংবাদিকরা।

এরপরই এদিন স্পিকারের নির্দেশে বিধানসভার সচিব নয়া নির্দেশ জারি করেন। বিধানসভায় এবার থেকে প্রবেশ নিষিদ্ধ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। শুভেন্দু অধিকারী-সহ বিজেপির অন্য নেতারা জওয়ানদের নিয়ে বিধানসভায় ঢুকতে পারবেন না। এদিকে, শুক্রবার বিধানসভায় শপথ বাক্য পাঠ করে নীরবেই প্রস্থান করলেন আরেক বিজেপি নেতা মুকুল রায়। তবে যাওয়ার আগে জল্পনা বাড়িয়ে বলে গেলেন, “আমি আজ কিছু কথা বলব না। যেদিন বলার সেদিন সবাইকে ডেকে আমি বলব।”

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories