Wednesday, October 21, 2026
27 C
Kolkata

চ্যালেঞ্জ বাইডেনের! ইউক্রেন জিততে পারবে না পুতিন

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ জিতবে না রাশিয়া। এমনই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, ভ্লাদিমির পুতিন হয়ত ইউক্রেনের এক আধটি শহরের দখল নিতে পারেন। কিন্তু, ওই দেশের শাসক হতে পারবেন না তিনি। বাইডেনের কথায়, ‘ইউক্রেনের বিরুদ্ধে পুতিন যে জয়লাভ করবেন না, এতদিনে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।’মঙ্গলবার রাশিয়া থেকে তেল এবং গ্যাসের আমদানি বন্ধ করেছেন জো বাইডেন। মস্কো নিজেদের প্রতিবেশী দেশের উপর অসাংবিধানিক আক্রমণ চালানোয় ওই সিদ্ধান্ত, জানিয়েছেন বাইডেন। তার কথায়, “মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও বন্দরে রাশিয়ার তেল ঢুকবে না। পুতিনের ওয়ার মেশিনের বিরুদ্ধে আবারও সরব হবে আমেরিকা।”বাইডেন রাশিয়াকে সতর্ক করে বলেছেন, “পুতিন যা করছেন তাতে বড় মূল্য চোকাতে হবে তার দেশকে।” তার সংযোজন, “পুতিন ইতিমধ্যেই ইউক্রেনের দু’ মিলিয়ন বাসিন্দাকে রিফিউজি বানিয়েছেন। আজ তিনি বিশ্ব শান্তিকে নষ্ট করার কাজ শুরু করেছেন। আজ যদি আমরা রুখে না দাঁড়াই, তাহলে আমেরিকার বাসিন্দাদের আরও বড় মূল্য দিতে হতে পারে।”ওই বলিষ্ঠ সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ জানাতে ভোলেননি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তার কথায়, “জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের পুতিনের দেশ থেকে তেল, কয়লা এবং গ্যাস কিনবে না। এতে পুতিনের ওয়ার মেশিন কিছুটা হলেও স্তব্ধ হল। আশা করি অন্য রাষ্ট্রনেতারাও বাইডেনের পথ অনুসরণ করবেন।”

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories