Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

তৃণমূলে যাচ্ছেন চন্দনা বাউরি? ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে টানাপোড়েনের মাঝেই তুঙ্গে দলবদলের জল্পনা

শালতোড়ার বিজেপি বিধায়কের ‘দ্বিতীয় বিয়ে’র জল গড়িয়েছে আদালত পর্যন্ত। ফেসবুক লাইভে ‘দ্বিতীয় স্বামী’ কৃষ্ণ কুণ্ডু জোর গলায় বলেছেন, দলকে শিক্ষা দিতেই একাজ করেছেন তাঁরা। এসবের মাঝে শোনা যাচ্ছে, এবার তৃণমূলে যোগ দিতে পারেন বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি। যদিও এই জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই জানিয়েছেন বিধায়ক। প্রার্থী হওয়ার পরই সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন বাঁকুড়ার শালতোড়ার অত্যন্ত দরিদ্র পরিবারের চন্দনা বাউড়ি। প্রার্থী হয়েই বিজেপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি। কোমর বেঁধে নেমেছিলেন ভোটের কাজে। দরিদ্র পরিবারের বধূ চন্দনার লড়াইকে কুর্নিশ জানিয়েছিলেন সকলেই। বিপুল ভোটে জয়ী হন তিনি।

বিগত কয়েকদিন ধরেই বিজেপির এই বিধায়ক শিরোনামে রয়েছেন। আর ওনার শিরোনামে থাকার মূল কারণ হল ওনার দ্বিতীয় বিবাহ। দলেরই কর্মী তথা নিজের গাড়ির চালক কৃষ্ণ কুণ্ডুর সঙ্গে ওনার দ্বিতীয় বিয়ের খবর সামনে আসতেই চারিদিকে শোরগোল পড়ে যায়। যদিও, চন্দনা সেই সময় দাবি করেছিলেন যে, বিরোধী দলের নেতা ওনাকে ফাঁসানোর চেষ্টা করছেন। কিন্তু খোদ চন্দনার দ্বিতীয় স্বামী কৃষ্ণ কুণ্ডুর মুখে অন্য বয়ান শোনা গিয়েছিল। তিনি ফেসবুক লাইভে এসে বলেছিলেন, ওনারা কোনও ভুল করেন নি।

উল্লেখ্য, দ্বিতীয় বিয়ে আর থানায় কৃষ্ণ কুণ্ডুর প্রথম স্ত্রীর দায়ের করা অভিযোগের পর চন্দনা বাউরি অনেকটাই ব্যাকফুটে চলে আসেন। এরপর উনি গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণও করতে যান। এখন প্রশ্ন উঠছে যে, উনি যদি সত্যিই তৃণমূলে নাম লেখান, তাহলে সেটার কারণ কী বিজেপিতে মোহভঙ্গ? না শাসক দলের চাপে

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories