Saturday, September 5, 2026
28 C
Kolkata

চারমিনারের ছায়ায় আগুনের বিভীষিকা: গুলজার হাউজে এসি বিস্ফোরণে ১৭ জনের মর্মান্তিক মৃত্যু এবং বহু মানুষ গুরুতরভাবে অসুস্থ

হায়দ্রাবাদের ঐতিহাসিক চারমিনারের কাছে গুলজার হাউজ এলাকায় রবিবার ভোরে এক আবাসনে ভয়াবহ আগুনে ১৭ জনের মৃত্যু হয়। সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

জানা গিয়েছে এই আবাসনের নিচতলায় দোকান থাকলেও উপরের তলায় কয়েকটি পরিবার বাস করত। দোকানের একটি এসির কম্প্রেসার বিস্ফোরণ হওয়ার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আবাসনটির ভিতরে প্রবেশের দুটি সংকীর্ণ পথ থাকায় উদ্ধারের কাজ কঠিন হয়ে পড়ে এবং আগুনের তীব্র ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

গুরুতর অবস্থায় আহতদের ওসমানিয়া জেনারেল হাসপাতাল, যশোদা হাসপাতাল এবং ডিআরডিও অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে এই ঘটনাকে কেন্দ্র করে জানা গিয়েছে মৃতদের মধ্যে রয়েছেন রাজেন্দ্র কুমার (৬৭), অভিষেক মোদী (৩০), সুমিত্রা (৬৫), মুনিবাই (৭২), আরুশি জৈন (১৭), ইরাজ (২), হর্ষালি গুপ্তা (৭) সহ অনেকে।

এমপি আসাদউদ্দিন ওয়াইসি এই ঘটনাকে ঘিরে জানান, “একটি পরিবার থেকে ১৭ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন।”

অন্যদিকে তেলেঙ্গানা উপযুক্ত মন্ত্রী মল্লু ভাট্টি বিক্রমার্কা জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ মাধ্যম মারফত জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য ঘোষণা করা হয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories