Friday, March 6, 2026
32.6 C
Kolkata

হঠাৎ অসুস্থ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই, ভর্তি দিল্লির হাসপাতালে

তেলেঙ্গানা সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই। একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গত ১২ জুলাই তিনি হায়দরাবাদে গিয়েছিলেন। সেদিন নালসার আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এরপর বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকর-গণপরিষদ-ভারতের সংবিধান বিষয়ক একটি বিশেষ আলোচনা ও ভারতের সংবিধানে শিল্প ও ক্যালিগ্রাফি নিয়ে একটি ছবির পোস্টকার্ড সেট প্রকাশ করেন।

জানা গিয়েছে এই কর্মসূচি শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করেই তিনি অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় এবং একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনি সংক্রমণজনিত সমস্যায় ভুগছেন। যদিও কী ধরনের সংক্রমণ তা এখনও বিস্তারিতভাবে জানানো হয়নি।

চিকিৎসকদের মতে, প্রধান বিচারপতির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সম্ভাবনা রয়েছে, কয়েক দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এরপর তিনি ফের দায়িত্বে ফিরবেন বলে জানানো হয়েছে। এদিকে দেশের প্রধান বিচারপতির অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়ায় বিচার মহলে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories