Saturday, July 25, 2026
33 C
Kolkata

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আহ্বানে সাড়া, রক্তদান শিবিরের আয়োজন রাইজিং আসানসোলের

এনবিটিভি ডেস্ক, আসানসোল: আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারির আহ্বানে সাড়া দিয়ে রক্তের ঘাটতি দূর করতে রাইজিং আসানসোলের পক্ষ মঙ্গলবার তপসি বাবা লাইব্রেরিতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্ত দান শিবিরের উদ্বোধন করেন আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। অনুষ্ঠানে মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, রক্তের ঘাটতি দূর করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সবার কাছে আবেদন করেছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে রাইজিং আসানসোল এক প্রশংসনীয় কাজ করেছে। রাইজিং আসানসোলের সব সদস্য সাধারন মানুষের দুঃখ ও সমস্যা দূর করার চেষ্টা করছে। তারা যেকোনো ধরনের দুঃখ কষ্টের কথা জানার পরেই সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে। তারা তাদের সীমিত ক্ষমতার মধ্যেও সব রকম সাহায্য করার চেষ্টা করছে৷ যা খুবই প্রশংসনীয় ও ভালো কাজ। ভগবানের কাছে প্রার্থনা করি, তাদের এই ধরনের কাজ করার জন্য আরো ক্ষমতা দেন। আজ যে পরিস্থিতিতে রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছে, তা রক্ত দান করা মানুষেরা বুঝতে পারবেন না। এই ধরনের যুব সাথীরা যতদিন আছে, শিল্পাঞ্চলে রক্তের ঘাটতিতে কাউকে মরতে হবে না। এই অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের কাউন্সিলর নরেন্দ্র মূর্মু সহ রাইজিং আসানসোলের সব সদস্যরা উপস্থিত ছিলেন।

Hot this week

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

Topics

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

Related Articles

Popular Categories