Friday, March 6, 2026
22.2 C
Kolkata

১৮ ঘণ্টা কাজ, আধপেটা খাবার!নির্যাতন সহ্য না করতে পেরে জয়পুরের কারখানা থেকে পালাল ৭ শিশু শ্রমিক

বিজেপি শাসিত রাজস্থানের জয়পুরে চুড়ির কারখানা থেকে একাধিক নাবালককে উদ্ধার করেছে পুলিশ। বিহার থেকে কাজের প্রলোভন দেখিয়ে তাদের আনা হয়েছিল বলে জানা গেছে। অকথ্য নির্যাতন, আধপেটা খাবার আর দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজের চাপ সহ্য করতে না পেরে তারা পালিয়ে যায় এবং শেষে আশ্রয় নেয় সারা বাত কবরস্থানে।

স্থানীয় বাসিন্দারা শিশুদের ভীত-সন্ত্রস্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ভট্টা বস্তি থানার পুলিশ ও শিশু কল্যাণ কমিটির দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। থানার এসএইচও দীপক তারী জানান, দুই মাস আগে বিহারের এক গ্রাম থেকে এক ব্যক্তি ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে শিশুদের জয়পুরে নিয়ে আসে। পরে তাদের ওই চুড়ির কারখানায় নামমাত্র মজুরিতে কাজ করতে বাধ্য করা হয়। জানা গেছে শিশুরা অসুস্থ হলেও বিশ্রাম দেওয়া হতো না, বরং মারধর করে কাজে বসানো হতো।

অবশেষে সোমবার রাতে শিশুদের কয়েকজন কারখানা থেকে পালিয়ে প্রায় ৩০ কিলোমিটার ঘুরে কবরস্থানে গিয়ে লুকিয়ে থাকে। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ভয়ে কিছুই বলতে না চাইলেও, পরে সাহস পেয়ে তারা সমস্ত ঘটনা জানায়। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে বলে জানা যায়। শিশুদের অভিযোগ, তাদের সারাদিনে একবারই খাবার দেওয়া হতো এবং নিয়মিত শারীরিক নির্যাতন করা হতো।

জয়পুরের সামাজিক সংগঠন আগ্রা ফাউন্ডেশনের ডিরেক্টর বিবেক শর্মা জানিয়েছেন, বিহারসহ বিভিন্ন রাজ্য থেকে শিশুদের টাকা দিয়ে কিনে এনে এইসব কারখানায় কাজ করানো হয়। এমনকি পালিয়ে যেতে না পারে বলে তাদের দেহে আঘাত করা পর্যন্ত হয়। পুলিশ জানিয়েছে, জয়পুরের চুড়ির কারখানাগুলিতে শিশুশ্রমের অভিযোগ নতুন নয়। প্রতিবছরই এমন বহু কারখানা থেকে অভিযান আসে বলে জানায় পুলিশ।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories