Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

পারমাণবিক হুমকি হিসেবে শিগগিরই রাশিয়াকে ছাড়িয়ে যাবে চীন

আমেরিকার শীর্ষ পর্যায়ের একজন সামরিক কর্মকর্তা বলেছেন, শিগগিরই আমেরিকার জন্য পরমাণু হুমকির দিক দিয়ে রাশিয়াকে ছাড়িয়ে যাবে চীন। তিনি আরো বলেন, তার দেশ এবং চীনের মধ্যে পরমাণু সংঘাত এড়ানোর জন্য সুনির্দিষ্ট কোনো উপায়ও নেই। মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল থমাস বুসিয়েরে এ মন্তব্য করেছেন। তিনি বলেন, বর্তমানে আমেরিকার জন্য রাশিয়ার পক্ষ থেকে যতগুলো পরমাণু হুমকি রয়েছে খুব শিগগিরই তার চেয়ে চীনের পক্ষ থেকে বেশি হুমকি আসবে।

থমাস বুসিয়েরে হলেন- মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ডের উপপ্রধান। তার এ বাহিনী আমেরিকার পরমাণু অস্ত্র দেখভাল করে থাকে। তিনি বলেন আগামী কয়েক বছরের মধ্যে চীন শুধু মজুদ পরমাণু অস্ত্রের সংখ্যার দিক দিয়ে রাশিয়াকে ছাড়িয়ে যাবে না বরং সরেজমিনে তারা কিভাবে কাজ করছে সেটিও গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠবে। মার্কিন এ সেনা কর্মকর্তা বলেন, রাশিয়ার সঙ্গে পরমাণু সংঘাত এড়ানোর জন্য কয়েকটি চুক্তি রয়েছে এবং সংলাপের মতো একটি কর্মপদ্ধতি রয়েছে কিন্তু চীনের সঙ্গে এই ধরনের কোনো ব্যবস্থা নেই।

চীনের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়নেও লেফটেন্যান্ট জেনারেল বুসিয়েরে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গত বছর সারাবিশ্বের সব দেশ মিলে যে পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, তার চেয়ে একা চীন বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories