Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

ফিলিস্তিনিদের উপর ইজরাইলের অপরাধের বিষয়ে খ্রিস্টানরাও চুপ থাকবে না

জেরুসালেমে গ্রীক অর্থোডক্স চার্চের প্রধান আর্চবিশপ আতাল্লাহ হান্না বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি অপরাধের বিষয়ে খ্রিস্টানরাও চুপ থাকবে না।

অর্থোডক্স খ্রিস্টান প্রতিনিধিরা জেরুসালেমের পবিত্র সেপুলচারের চার্চে এলে আর্চবিশপ আতাল্লাহ হান্না তাদের সাথে বৈঠক করেন। এ সময় তিনি এসব কথা বলেন।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এ ফিলিস্তিনি অর্থোডক্স খ্রিস্টান প্রতিনিধিরা জেরুসালেম ও বেথলেহেম সফরে গিয়েছিলেন। তারা পুরনো জেরুসালেম শহরে অবস্থিত ইসরায়েলের ও ঐতিহাসিক খ্রিস্টান পবিত্র স্থানগুলো সম্পর্কে জানার জন্য আতাল্লাহ হান্নার ভাষণও শুনতে গিয়েছিলেন।

এ সময় আর্চবিশপ আতাল্লাহ হান্না বলেন, আমরা শান্তি, ভালবাসা, ভ্রাতৃত্ব ও মানবতার মতবাদ প্রচার করে থাকি। তাই, আমরা সব সময় অত্যাচারিতদের পক্ষে। আমরা সকল ধরনের ঘৃণা ও বর্ণবাদকে প্রত্যাখ্যান করছি। আমরা ন্যায় সঙ্গত বিভিন্ন ইস্যু, স্বাধীনতা ও মানুষের মর্যাদার পক্ষে। ফিলিস্তিনিরা বারবার অত্যাচার-নিপীড়ন ও ক্ষতির শিকার হয়েছে। কিন্তু, ফিলিস্তিনিদেরও স্বাধীন থাকার অধিকার আছে।

তিনি বলেন, যেহেতু আমরা (প্রকৃত) খ্রিস্টান তাই আমরা নিরপেক্ষ থাকতে পারি না। তাই, ইসরাইলি অপরাধের বিষয়ে খ্রিস্টানরাও চুপ থাকবে না। যদিও অনেকে (ইসরাইলি ও পশ্চিমারা) চান যে আমরা নিরপেক্ষ থাকি।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories