Wednesday, October 28, 2026
27 C
Kolkata

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান : ২জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার
মোহাম্মদ রেজাউল ইসলাম চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা থানাধীন ভিমরুল্লাহ কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টি,টি,সি) এর সামনে পাকা রাস্তার উপর হইতে দুই জন মাদকব্যাবসায়ীকে আটক করে পুলিশ।আটককৃত আসামীদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃত আসামিরা হলেন
জীবননগর থানার উথলী স্কুলপাড়ার মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ রনি (২০) এবং চুয়াডাঙ্গা সদর থানার দৌলতদিয়াড় বঙ্গজপাড়ার মোঃ কবীর ওরফে কাচুর ছেলে মোঃ রানা মিয়া (২৫)।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু হচ্ছে।
মাননীয় আইজি মহোদয়ের নির্দেশে চুয়াডাংগা থানা পুলিশ মাদক নির্মূলে নিরবচ্ছিন্ন অভিযান অব্যাহত রেখেছে। কোন মাদকব্যবসায়ী বা মাদক সেবীকে সামন্যতম ছাড় দেওয়া হবে না। শূন্য সহনশীলতা দেখিয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories