Wednesday, July 29, 2026
27.1 C
Kolkata

চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের মাদকবিরোধী অভিযান : ফেনসিডিলসহ আটক-১

 

রিপোর্টার
মোহাম্মদ রেজাউল ইসলাম চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ মাদকব্যাবসায়ী আটক। রবিবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে সদর পুলিশ ফাঁড়ি ও পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে চুয়াডাঙ্গা পৌরসভাধীন একাডেমি মোড় থেকে একটি ইজিবাইক ধাওয়া করলে চালকসহ ইজিবাইকটি পৌরসভাধীন ইসলামপাড়ায় গিয়ে জনৈক মোঃ আসাদুজ্জামান এর বাড়ির পশ্চিম পার্শ্বে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ফলে আহত অবস্থায় পালানোর চেষ্টাকালে ইজিবাইক চালক মোঃ মকবুল হোসেন (৩৭) পিতাঃ আইয়ুব আলী গ্রামঃ হাট কালু কালীগঞ্জ পুরাতন মসজিদ পাড়া, থানা ও জেলাঃ চুয়াডাঙ্গা কে আটক করে।

আটককৃত ব্যক্তির কাছ থেকে ২৩০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক আটক করা হয়। ঘটনা সংশ্লিষ্ট গডফাদার, পৃষ্ঠপোষক ও অর্থের যোগানদাতাদের নাম- ঠিকানা সংগ্রহের জন্য আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

“আসুন আমরা সকলে মিলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলি, এবং চুয়াডাঙ্গা জেলা থেকে চিরতরে মাদকের আগ্রাসন রুখে দেই”।

Hot this week

মিড-ডে মিলের বরাদ্দ আটকে, ধার করে পড়ুয়াদের খাবার জোগাচ্ছে বঙ্গের বহু স্কুল!

হাওড়া জেলার একাধিক সরকারি স্কুলে মিড-ডে মিল বা পিএম...

আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানো থেকে গণধর্ষণের মন্তব্য! সমালোচনার মুখে পড়তেই সাফাই RSS নেতার

যন্তরমন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে আন্দোলন চলার মধ্যেই এক...

সিজেপির দাবির পর বড় সিদ্ধান্ত, ধৃত নিট-আন্দোলনকারীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের ঘোষণা বিহার সরকারের

বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

Topics

আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানো থেকে গণধর্ষণের মন্তব্য! সমালোচনার মুখে পড়তেই সাফাই RSS নেতার

যন্তরমন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে আন্দোলন চলার মধ্যেই এক...

সিজেপির দাবির পর বড় সিদ্ধান্ত, ধৃত নিট-আন্দোলনকারীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের ঘোষণা বিহার সরকারের

বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

ফাস্ট ট্র্যাক আদালতে অনুপস্থিত সিবিআই আইনজীবী! পিছোল নিট প্রশ্নফাঁস মামলার শুনানি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নিট প্রশ্নফাঁস মামলার দ্রুত...

কোটি কোটি ভিউ, তারপর আচমকা উধাও মোদীর ভিডিও! কী জানালো মেটা?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও সাময়িকভাবে...

Related Articles

Popular Categories