Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

মদ্যপ যুবকের মারে আহত কর্মরত সিভিক ভলেন্টিয়ার, জখম অবস্থায় ভর্তি শান্তিপুর হসপিটালে

সুরজিৎ দাস, নদীয়া, এনবিটিভি: কর্মরত অবস্থায় বেধড়ক মার খেল সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ উঠেছে কয়েকজন মাতাল যুবকের বিরুদ্ধে। বর্তমানে ওই সিভিক ভলেন্টিয়ার গুরুতর জখম অবস্থায় ভর্তি শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলডাঙ্গা এলাকায়।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো শান্তিপুর থানার বেলডাঙ্গা মোড়ের ৩৪ নম্বর জাতীয় সড়কে ট্রাফিক ডিউটিতে ছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার। বুধবার বিকেলে কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় টোটো নিয়ে আসছিল। ট্রাফিক নিয়ম মেনে টোটো থামালে ওই সিভিক ভলেন্টিয়ার এর সাথে বচসা শুরু করে ওই মদ্যপ যুবকেরা।

তখনকার মতো ওই যুবকেরা সেই জায়গা থেকে চলে গেলেও ২০ মিনিট পর দলবল নিয়ে ফিরে আসে। এরপর গালিগালাজসহ বেধড়ক মারতে থাকে ওই সিভিক ভলেন্টিয়ারকে। তার চিৎকার চেঁচামেচিতে লোক জড়ো হয়ে গেলে সেখান থেকে পালিয়ে যায় ওই যুবকেরা। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। শান্তিপুর থানার পুলিশ ওই সিভিক ভলেন্টিয়ার কে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে পাঠায়।

সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই সিভিক ভলেন্টিয়ার। তার অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories