Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

টাইব্রেকারে সুয়ারেজ, কাভানিদের আটকে কলম্বিয়াকে সেমিফাইনালে তুললেন গোলরক্ষক অস্পিনা

কোপা আমেরিকার সেমিফাইনালে চলে গেল কলম্বিয়া। পেনাল্টিতে উরুগুয়েকে হারিয়ে দিল তারা। ৪-২ ফলে জয় পেল ডেভিড অস্পিনার দল।

প্রথম ৯০ মিনিটে কোনও দলই গোল করতে পারেনি। সুয়ারেজ, কাভানিদের আটকে রেখেছিলেন অস্পিনা। পেনাল্টিতে তাঁরা গোল পেলেও, আটকে দেন মারিয়া গিমিনেজ এবং মাতিয়াস ভিনার শট। দলকে সেমিফাইনালে তোলেন গোলরক্ষক।

কলম্বিয়ার হয়ে পেনাল্টিতে গোল করেন দুভান জাপাতা, ডেভিনসন সাঞ্চেজ, এরি মিনা এবং মিগুয়েল বোর্জা। তবে ম্যাচের নায়ক অস্পিনাই। তিনি বলেন, “আমরা দেশকে আনন্দ দিতে চেয়েছিলাম। আশা করব ওরা শান্তি পাবে।”

পেনাল্টি মানেই কলম্বিয়ার কাছে ছিল হতাশা। ২০১৫ এবং ২০১৯ সালে পেনাল্টিতে হেরেই কোপা থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। ২০১৮ সালে বিশ্বকাপেও ইংল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টিতেই হেরে গিয়েছিল কলম্বিয়া। সেই শাপমোচন যেন হল এ বারের কোপায়।

শুরু থেকেই উরুগুয়ের ওপর চাপ রেখেছিল কলম্বিয়া। জয়ের হাসি শেষ পর্যন্ত তাদেরই মুখে। সামনে এ বার লিওনেল মেসির আর্জেন্টিনা। সুয়ারেজদের আটকে দেওয়ার পর এ বার অস্পিনার সামনে মেসি। তবে আর্জেন্টিনার বিপক্ষে লড়াইটা যে তাঁদের সহজ হবেনা তা বলাই বাহুল্য।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories