Thursday, July 23, 2026
27.1 C
Kolkata

আসামে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার আয়োজকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

রাহুল গান্ধীর ভারত জোড়ো পদযাত্রা অনুমোদিত ও নির্ধারিত রুটে যায়নি—এই অভিযোগে পদযাত্রা এবং তার প্রধান আয়োজক কংগ্রেস নেতা কে বি বিজুর নামে অভিযোগ দায়ের করা হয়েছে জোরহাট সদর পুলিশ থানায়।
অভিযোগে বলা হয়েছে, অনুমোদন দেওয়া হয়নি এমন রাস্তায় মিছিল যাওয়ার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে।
অভিযোগটি করার আগেই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা সংবাদমাধ্যমকে বলেছিলেন,  মিছিল যদি নির্ধারিত পথে না যায় তাহলে এখনই অভিযোগ দায়ের করা হবে না কারণ এতে করে কংগ্রেস জাতীয় প্রচার মাধ্যমে বেশি গুরুত্ব পাবে।
তার এই মন্তব্যকে হুমকি বলে উল্লেখ করে কংগ্রেসের অন্যতম শীর্ষ পর্যায়ের নেতা জয়রাম রমেশ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আসামের মুখ্যমন্ত্রী কুৎসিত ভাষা ব্যবহার করতে পারেন, মিথ্যা প্রচারের আশ্রয় নিতে পারেন, হুমকি দিতে পারেন বা ভয় দেখাতে পারেন; কিন্তু আমরা ভীত নই। যে বিশালসংখ্যক মানুষ যাত্রায় অংশ নিচ্ছেন, তা দেখে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। আগামী ছয় দিন এই মিছিল তাঁর পরিকল্পনামতোই এগোবে।’

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories