Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

গণনার আগে দুঃসংবাদ বিজেপি শিবিরে, কর্নাটকে ১০ পুরসভার মধ্যে ৭ টিতে জয়ী কংগ্রেস,বিজেপি পেল ১ টা

নিউজ ডেস্ক : আগামীকাল চার রাজ্যে ভোট গণনা। তার আগে দুঃসংবাদ গেরুয়া শিবিরে। কর্নাটকে স্থানীয় পৌর সংস্থা নির্বাচনে বিহারের মুখ দেখতে হল শাসক দল বিজেপিকে। ১০ টি স্থানীয় পৌর সংস্থার মধ্যে সাতটিতে জয়ী হয়েছে কংগ্রেস। মাত্র একটি পৌরসংস্থা গেছে বিজেপির ঝুলিতে। জনতা দল সেক্যুলার জয়লাভ করেছে দুটি পৌর সংস্থায়। ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে এই সময়ে কংগ্রেসের এই জয়লাভে উজ্জীবিত কর্নাটকের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার ওই পৌরসংস্থার ভোটারদেরকে কংগ্রেসের ওপর আস্থা দেখানোর জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি জানিয়েছেন, সর্বসাকুল্যে মোট ১১৯ টি আসনে জয়লাভ করেছে কংগ্রেস। ৫৬ টি আসন পেয়েছে বিজেপি এবং ৬৭ টি আসন গিয়েছে জনতা দল সেক্যুলার এর ভাগ্যে।

কর্নাটকের ১০ টি স্থানীয় পৌর সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত মঙ্গলবার। সেই নির্বাচনের ভোট গণনা সম্পন্ন হয় গতকাল। তবে ভোট জয়লাভ করার পরও কংগ্রেস নেতা কর্মীদেরকে দেশে বর্তমানে চলমান স্বাস্থ্য জরুরি অবস্থার কথা মাথায় রেখে কোন রকম বিজয় উৎসব আয়োজন না করার পরামর্শ দিয়েছেন কংগ্রেসের রাজ্য সভাপতি। তিনি তার দলের নেতা-কর্মীদেরকে এই কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানিয়েছেন।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories