Friday, March 6, 2026
33.5 C
Kolkata

সংবিধান সরিয়ে মনুবাদী শাসন আনতে চায় বিজেপি, অভিযোগ কংগ্রেসের

প্রতি বছর ২৬ নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালিত হয়। এই দিনটি ভারতের গণপরিষদে সংবিধান গৃহীত হওয়ার দিন হিসেবে চিহ্নিত। এই উপলক্ষ্যে এবছরও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের আয়োজনে বিধানভবনে এক বিশেষ অনুষ্ঠান হয়। এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সাংসদ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় প্রদীপ ভট্টাচার্য জানান, সংবিধান দেশের মানুষের অধিকার নিশ্চিত করেছে এবং সংবিধান ই দেশের সুশাসনের মূল ভিত্তি। তিনি বলেন, বর্তমান সময়ে কিছু চক্র সংবিধানকে দুর্বল করার চেষ্টা করছে। তাই নাগরিকদের সতর্ক থাকা এবং সংবিধান রক্ষায় সচেষ্ট হওয়া জরুরি।
সভায় বক্তৃতা দিয়ে শুভঙ্কর সরকার বলেন, ভারতের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায় দীর্ঘদিন ধরে একসাথে বসবাস করছে। সংবিধান থাকায় মানুষ তার ধর্ম পালন বা না করার স্বাধীনতা পেয়েছে। এছাড়াও এটি শিক্ষার সুযোগ, স্বাস্থ্যের সেবা ও নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করেছে। তিনি সবাইকে সংবিধান রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। এই সভায় বক্তারা সবাইকে এক জোটে কাজ করার আহ্বান জানিয়েছেন, যার ফলে দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিরাপদ থাকে এবং সংবিধান দেশের মানুষকে সমানভাবে সেবা দিতে পারে।

Hot this week

এসআইআর তালিকা ঘিরে উত্তেজনা, ধর্মতলায় ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে এসআইআর চূড়ান্ত...

দুই মুসলিম শিক্ষকের ওপর হামলার অভিযোগে কর্নাটকে ছড়ালো উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ করল হাজারো মানুষ!

কর্নাটকের বাসবকল্যাণ শহরে দুই মুসলিম স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ...

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Related Articles

Popular Categories