Saturday, September 5, 2026
28 C
Kolkata

কৃষকদের সমর্থনে নিজের বাড়ির ছাদে কালো পতাকা তুললেন কংগ্রেস নেতা নভোজ্যোত সিং সিধু

পাঞ্জাবের কংগ্রেস বিধায়ক নভোজ্যোত সিং সিধু মঙ্গলবার নিজের বাড়ির ছাদে কালো পতাকা তুলে কৃষকদের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেন। পাতিয়ালা এবং অমৃতসর এই দুই শহরের বাড়িতেই কালো পতাকা তোলেন তিনি।

এর সাথে সাথে পাঞ্জাবের অন্যতম রাজনৈতিক দল শিরোমনি আকালী দল এর সভাপতি সুখবীর সিং বাদল পার্টির নেতা ও কর্মীদেরকেও আগামী ২৬ মে নিজের নিজের বাড়িতে কালো পতাকা তুলে কৃষকদের সাথে সংহতি প্রকাশ করার নির্দেশ দেন।

উল্লেখ্য, কৃষকরা ২৬ মে সারা দেশে কালা দিবস পালন করতে চলেছে। কেন্দ্র সরকারের আনা কৃষক আইন বাতিলের দাবীতে কয়েক হাজার কৃষক দিল্লী সীমান্তে শেষ কয়েক মাস থেকে অবস্থান করে রয়েছে।

কেন্দ্রীয় সরকার আইন সংশোধন করতে চাইলেও বাতিল করতে রাজি হয়নি এখনও পর্যন্ত, আর সেজন্যেই আগামী ২৬ মে কালা দিবসের ডাক দিয়েছে কিসান একতা মোরচা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories