Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

করোনা আক্রান্ত হলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র এই মারণব্যাধিতে আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমারও

দেশের নানা প্রান্তে সাধারণ মানুষ থেকে সেলেব, রাজনীতিক, করোনা থেকে রেহাই পাচ্ছেন না কেউই। এই আবহেই বাংলা সহ ৫ রাজ্যে চলছে নির্বাচন। যাঁদের উপর এই অতিমারী আবহে নির্বাচনের গুরু দায়িত্ব, তাঁরাও এবার আক্রান্ত মারণ ভাইরাসে। করোনা আক্রান্ত হলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র এই মারণব্যাধিতে আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমারও।

প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা অবসর নেওয়ার পরেই উত্তরসূরি হিসেবে মুখ্য নির্বাচন কমিশনারের পদ গ্রহণ করেছেন সুশীল চন্দ্র। জানা গিয়েছে, সেই সময়ই তাঁর শরীরে বাসা বেঁধেছিল ভাইরাস। যে কারণে বাড়িতে বসেই নিজের দায়িত্ব বুঝে নিয়েছিলেন তিনি। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে সরকারিভাবে জানানো হয়, সুশীল চন্দ্র করোনা আক্রান্ত হয়েছেন। এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমারও। দু’জনই আপাতত বাড়ি বসেই কাজ করছেন। বঙ্গে এখনও বাকি তিন দফার ভোট। ২২, ২৬ এবং ২৯ তারিখ হবে ভোটগ্রহণ। এমন পরিস্থিতিতে দুই গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগে নির্বাচন কমিশনের অন্যান্য পদস্থ আধিকারিকরা। তবে সবই ব্যবস্থা করা রয়েছে বলে জানানো হয়েছে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories