Friday, July 24, 2026
26.5 C
Kolkata

করোনায় বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সুস্থতার হার ভারতে, রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে ঘোষণা মোদীর

এনবিটিভি ডেস্ক: “করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে অধিক সুস্থতার হার ভারতে।” এদিন রাষ্ট্রপুঞ্জের ৭৫ তম বর্ষপূর্তিতে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেন, “করোনা মোকবিলায় একসঙ্গে লড়াই চলছে। ১৫০টি দেশকে সাহায্য করেছে ভারত। সবকা সাথ, সবকা বিকাশই আমাদের লক্ষ্য। গরিবদের জন্য রয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। উন্নয়নশীল দেশকেও সাহায্য করে চলেছে ভারত।” মোদী বলেন, করোনায় ভারতে মৃত্যু হার সবচেয়ে কম। সুস্থতার হার সবচেয়ে বেশি। করোনার সঙ্গে লড়াইয়ে ভারত বিশ্বকে পথ দেখাচ্ছে। আত্মনির্ভর ভারত বিশ্বকে লড়াইয়ের নতুন মন্ত্র শেখাচ্ছে।

প্রসঙ্গত বলে রাখি, ভারতে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ফের রেকর্ড সংক্রমণ হয়েছে ভারতে। সর্বোচ্চ ৩৪ হাজার ৯৫৬ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ১০ লক্ষ ৩ হাজার ৮৩২। গোটা ভারতে মোট নোভেলে প্রাণ হারিয়েছেন ২৫ হাজার ৬০২ জন।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৩ লক্ষ ৪২ হাজার ৪৭৩। ৬৩.৩৪ শতাংশ রোগী অর্থাৎ ৬ লক্ষ ৩৫ হাজার ৭৫৬ জন ইতিমধ্যেই করোনাকে কাত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories