Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

দুর্নীতিবাজ নেতাকর্মী ও কর্মকর্তাদের স্থান জেলখানা – মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

জালিস মাহমুদ, পিরোজপুর প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সৎ ও আদর্শবান রাষ্ট্র প্রধান। তিনি সব সময় দেশের ও দেশের মানুষের কল্যাণে নিয়োজিত থাকেন। তিনি ও তার পরিবারের কোন সদস্য নুন্যতম কোন দুর্নীতির সাথে জড়িত নয়। কেননা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি পছন্দ করেন না। তাই তাঁর নির্দেশে দুর্নীতিবাজ দলীয় নেতা-কর্মীসহ কর্মকর্তাদের স্থান হচ্ছে জেলখানা। এখন দেশের কেউ দুর্নীতি করে মাফ পাচ্ছেন না। বিএনপি সরকারের আমলে ব্যাপক দুর্নীতি করার অভিযোগ প্রমানিত হওয়ায় বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলেরা দণ্ডপ্রাপ্ত হয়েছেন।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মুগারঝোর মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৃথক দু’টি চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নাজমুল হুদা স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও বিভিন্ন কর্মকর্তাদের উদ্দেশ্য করে মন্ত্রী অরো বলেন, দুর্নীতি করে কেহই মাফ পাবেন না। তাই সততার সাথে দায়িত্ব পালন করুন। শিক্ষার্থী সহ নিজ নিজ সন্তানদের আদর্শ শিক্ষা দিন। সন্তান যেন মাদকাসক্ত ও চরিত্রহীন না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। স্কুল-কলেজের অতীতের নিয়োগ বানিজ্যের ইতিহাস ভুলে যান। আমি শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে দুর্নীতি করিনা ও কারো দুর্নীতিও সহ্য করবো না।

এ ছাড়া মন্ত্রী ওই দিন উপজেলার দীর্ঘার লেবুজিলবুনিয়া সড়ক, উত্তর পূর্ব কলারদোয়ানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব কলারদোয়ানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলারদোয়ানিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ে একাডেমি ভবন ও সরকারি প্রাথমি বিদ্যালয়ের পৃথক ২টি ভবন, বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলারদোয়ানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উম্মোচন, মুনিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও করেন। একই দিন বিকালে মন্ত্রী লেবুজিল বুনিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী সুশান্ত কুমার রায়, জেলা শিক্ষা প্রকৌশলী প্রতিভা রানী, জেলা পরিষদের সদস্য মোঃ সুলতান মাহামুদ খান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমুখ।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories