Friday, March 6, 2026
22.2 C
Kolkata

আদালতের নজরদারিতে ৬০ লক্ষ ভোটার নামের যাচাই, তালিকায় শীর্ষে মুর্শিদাবাদ: জানালো সিইও দফতর

রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও সরকারের মতবিরোধ শেষ পর্যন্ত আদালতের দোরগোড়ায় পৌঁছেছে। শীর্ষ আদালতের নির্দেশে এবার পুরো বিষয়টি বিচার বিভাগের তত্ত্বাবধানে এগোচ্ছে।মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গেছে, ভোটার তালিকায় ধরা পড়া ‘লজিক্যাল ত্রুটি’ এবং ‘আনম্যাপড’ মিলিয়ে বিপুল সংখ্যক নাম নিয়ে আপত্তি উঠেছে। মোট আপত্তিকৃত নামের সংখ্যা ১ কোটি ৫২ লক্ষ। এর মধ্যে ৩২ লক্ষ ‘আনম্যাপড’ এবং ১ কোটি ২০ লক্ষ ক্ষেত্রে তথ্যে অসঙ্গতি রয়েছে বলে দাবি। এই বিশাল সংখ্যার মধ্যে ৬০ লক্ষ নাম আদালতের নজরদারিতে খতিয়ে দেখা হবে। যদিও নির্ধারিত সময়ের মধ্যে পরিসংখ্যান প্রকাশ হয়নি, পরে কমিশন আনুষ্ঠানিকভাবে সংখ্যা জানায়।সূত্রের খবর, সংশোধনের তালিকায় সবচেয়ে বেশি নাম রয়েছে মুর্শিদাবাদ জেলায়। তার পরেই রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই কাজের জন্য প্রায় ২০২ জন বিচার বিভাগীয় আধিকারিককে দায়িত্ব দিয়েছেন। কমিশনের ইচ্ছা ছিল ২৯৪টি বিধানসভা এলাকায় অন্তত একজন করে বিচারক থাকবেন। যদিও সেই প্রস্তাব পুরোপুরি মানা হয়নি, তবু আরও কিছু নাম বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। প্রত্যেক জেলায় অন্তত একজন বিচারক রাখার পরিকল্পনা চলছে।প্রশাসনের তরফে বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। শুনানির গতি কেমন হয়, তার উপর নির্ভর করবে সম্পূরক ভোটার তালিকা কবে প্রকাশ পাবে। এদিকে, একটি নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে বিচারকরা নথি যাচাই শুরু করেছেন। কোন নাম গ্রহণযোগ্য, আর কোনটি বাতিল হবে—সিদ্ধান্ত একমাত্র বিচারকরাই নেবেন। প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে কারণ লিখে জানাতে হবে। সেই মন্তব্যের নির্দিষ্ট অক্ষরসীমাও বেঁধে দেওয়া হয়েছে। স্বচ্ছতা বজায় রাখতে কমিশনের কর্মীদের ওই পোর্টালে সরাসরি হস্তক্ষেপের সুযোগ রাখা হয়নি।তবে এত বিপুল সংখ্যক নথি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। হিসেব বলছে, যদি প্রতিদিন প্রত্যেকে ২৫০টি করে নাম পরীক্ষা করেন, তাহলেও পুরো প্রক্রিয়া শেষ করতে প্রায় ৮০ দিন লেগে যেতে পারে। নির্ধারিত ২৮ ফেব্রুয়ারির সময়সীমা তাই অনিশ্চয়তার মুখে।এ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে, পার্শ্ববর্তী রাজ্যের যেসব বিচারক বাংলা ভাষা বোঝেন, তাদেরও এই কাজে যুক্ত করা যেতে পারে। ফলে বাইরের রাজ্য থেকে কতজন বিচারক আসবেন, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। অন্যদিকে, আসন্ন ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও আলোচনা শুরু হয়েছে। কোথায় কত বাহিনী থাকবে, তা এখনও স্থির হয়নি। তবে নির্বাচন চলাকালীন বাহিনীর গতিবিধির উপর বিশেষ নজরদারি থাকবে বলে জানা গেছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories