Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

কাশ্মীরে আটক দাদার জন্য লড়াই করা সমিরা এখন বাইডেনের এনসির ডেপুটি ডিরেক্টর

নিউজ ডেস্ক : বাইডেনের এনসি ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কাশ্মীরি বংশোদ্ভূত সমীরা ফজিলি।বেশ কিছুদিন আগে কাশ্মীরে লাঘু হওয়া জননিরাপত্তা আইনে বন্দী করা হয়েছিল কাশ্মীরের এক বিখ্যাত ব্যবসায়ী মুবিন শাহ কে। মুবিন শাহকে বন্দি মুক্ত করার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন কাশ্মীরি বংশোদ্ভূত সমিরা ফজলি ও তার পরিবার। সমিরা ফজিলি কাশ্মীরি বংশোদ্ভূত হলেও থাকেন আমেরিকায়। ওবামার সময় থেকে তিনি সেখানকার এনসি ডিরেক্টর। ভারতের কেন্দ্রীয় সরকার অপ্রত্যাশিতভাবে জননিরাপত্তা আইন বলবৎ করে বহু রাজনৈতিক, অরাজনৈতিক এবং ব্যবসায়ীদেরকে বন্দী করে রাখে। তার মধ্যে ফেঁসে গিয়েছিলেন সমিরার খুড়তুতো দাদা মুবিন শাহ।

আমেরিকা থেকেই সমিরা উদ্ধার করার চেষ্টা করেন খুড়তুতো দাদা মুবিন শাহকে। সেখানকার(আমেরিকা) কংগ্রেস আদালতে ভারতের কেন্দ্র সরকারের জালিয়াতি নিয়েও নানা সমালোচনা করেন সমিরা। তিনি কংগ্রেস আদালতে বলেন “আমার দাদা মুবিন কোনো রাজনৈতিক, বা বিচ্ছিন্নতা কারী নন, তিনি সাধারণত কাশ্মীরে থাকেননা। থাকেন মালয়েশিয়া। অতএব তাকে যুক্তিযুক্ত কারণ ছাড়াই গ্রেফতার করা হয়েছে, এবং তাকে কোথায় গ্রেফতার করে রাখা হয়েছে তাও কেউ জানে না”। ওয়াশিংটন থেকে বিশেষ চেষ্টার পর খোঁজ মেলে, মুবিনকে আগ্রায় বন্দি করে রাখা হয়েছে।

এ সময়ে ভারতীয় বংশোদ্ভূত প্রমিলা পাল ওয়াশিংটন কংগ্রেসের সহায়তায় দিল্লি সরকারের কবল থেকে উদ্ধার করেন মুবিনকে। সমীরার পাশাপাশি তার বোন ইউসরা ওয়াশিংটন আদালতে দিল্লি সরকারের বিরুদ্ধে মন্তব্য করে বলেন,” রাতের বেলা জোরপূর্বক কাশ্মীরি যুবকদের উঠিয়ে আনে ভারতীয় সেনারা”। শেষ পর্যন্ত দিল্লি সরকার শাহ মুবিনের উপর থেকে জননিরাপত্তা আইন তুলে নেয়।

পরবর্তীতে, কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিংহ বলেন “ফেসবুকের এক সরকারবিরোধী অশ্লীল পোস্ট এ জড়িয়ে যান মুবিন, আর এই কারণে গ্রেফতার করা হয়েছিল তাকে”। শাহ মুবিনকে উদ্ধারের জন্য শেষ পর্যন্ত লড়ে যাওয়া সমিরা কে এনসির ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ করেন বাইডেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories