Saturday, September 5, 2026
30 C
Kolkata

অভয়ার বিচার থমকে গেল কেন? প্রশ্ন তুললেন পানিহাটির সিপিএম প্রার্থী কলতান

অভয়া হত্যাকাণ্ডের বিচার কতদূর এগিয়েছে এবং কবে সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে—এই প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে পাওয়া যায়নি বলে অভিযোগ তুলল সিপিএম। শুক্রবার পানিহাটিতে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্র ও বিজেপিকে তীব্র আক্রমণ করেন বাম নেতৃত্ব।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ বাম নেতৃত্ব। একই দিনে পানিহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথের সমর্থনে জনসভা করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি আশ্বাস দেন, ৪ মে বিজেপি সরকার গঠন করলে মেয়েদের উপর হওয়া সব অন্যায়-অত্যাচারের ফাইল খোলা হবে এবং বিচার নিশ্চিত করা হবে।

প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক নির্বাচনী সভায় আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসকের ঘটনা এবং সন্দেশখালির নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরেছেন। তবে বাম নেতৃত্বের দাবি, এসব শুধুই নির্বাচনী প্রচারের অংশ।

সাংবাদিক সম্মেলনে সিপিএম নেতা কলতান দাশগুপ্ত বলেন, অভয়ার বিচারের দাবিতে আন্দোলনের সময় বিজেপি নেতাদের বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান উঠেছিল। নারী নিরাপত্তা ও প্রগতিশীলতার প্রশ্নে বিজেপির ভূমিকা নিয়ে দেশবাসী অবগত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও প্রশ্ন তোলেন, বিজেপি যদি সত্যিই বিচার এনে দিতে পারত, তাহলে হাথরস, উন্নাও বা কাটরার মতো ঘটনার ক্ষেত্রে দ্রুত বিচার কেন হয়নি। তাঁর অভিযোগ, প্রায় দু’বছর কেটে গেলেও সিবিআই তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

অন্যদিকে, পানিহাটির অমরাবতী পার্কের সভা থেকে প্রধানমন্ত্রী মহিলাদের সম্মান, সুরক্ষা ও আর্থিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। বিনামূল্যে রেশন ও মহিলাদের জন্য মাসিক আর্থিক সহায়তার আশ্বাসও দেন তিনি।

এই প্রসঙ্গে বাম নেতৃত্বের দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলিতেই নারী নিরাপত্তার পরিস্থিতি উদ্বেগজনক। ত্রিপুরা, অসম ও মণিপুরের উদাহরণ তুলে ধরে তারা প্রশ্ন তোলে, নারী নির্যাতনের ঘটনায় কেন্দ্রীয় নেতৃত্ব কেন নীরব ছিল।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories