Friday, March 6, 2026
22.2 C
Kolkata

চক্রান্ত ফাঁস করায় বিজেপি ট্রোলবাহিনীর নিশানায় সিপিএম যুবনেতা সৃজন ভট্টাচার্য্য

সোশ্যাল মিডিয়ায় একাধিক সাম্প্রতিক ঘটনার তালিকা প্রকাশ করে উগ্র হিন্দুত্ববাদী দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে সরব হলেন সিপিএম যুবনেতা সৃজন ভট্টাচার্য্য। তাঁর পোস্টে উল্লেখ করা হয়, মুর্শিদাবাদের কাশেমবাজারে কালীমূর্তি ভাঙার অভিযোগে আর.এস.এস ঘনিষ্ঠ তাপস মণ্ডলের গ্রেফতার, বেলডাঙায় কুরুচিপূর্ণ আলোকসজ্জা বানিয়ে উত্তেজনা তৈরির ঘটনায় বাজারং দলের সদস্য সায়ন হালদারের জড়িত থাকা, চাপড়ায় সরস্বতী ঠাকুর ভাঙার ঘটনায় বিজেপি কর্মী প্রসেনজিৎ ঘোষের গ্রেফতার এবং কাকদ্বীপে মূর্তি ভেঙে দাঙ্গার পরিবেশ সৃষ্টির চেষ্টায় নারায়ণ হালদারের নাম।

এই ঘটনাগুলির সমন্বিত চিত্র তুলে ধরে সৃজন দাবি করেন, এগুলি নিছক বিচ্ছিন্ন নয়, বরং সমাজে বিভাজন ও ঘৃণা ছড়ানোর এক পরিকল্পিত প্রচেষ্টা। তাঁর পোস্ট প্রকাশের পরই বিজেপি-ঘনিষ্ঠ ট্রোলবাহিনী সোশ্যাল মিডিয়ায় সৃজনের বিরুদ্ধে কটাক্ষ ও কদর্য ভাষায় আক্রমণ শুরু করে।
সৃজনের বক্তব্য, “ধর্মের নামে মানুষকে মানুষ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু আমরা শান্তি, সম্প্রীতি ও যুক্তির রাজনীতি ছড়াতে থাকব।”

রাজনৈতিক মহলে এই পোস্টকে ঘিরে তীব্র আলোচনা শুরু হয়েছে। বাম নেতৃত্বের দাবি, সৃজন যা প্রকাশ করেছেন, তা রাজ্যের বাস্তব পরিস্থিতিরই প্রতিফলন।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories