Wednesday, October 21, 2026
25 C
Kolkata

ইউরো কাপে ফের করোনার থাবা, স্পেনের বিরুদ্ধে খেলতে পারবেন না ক্রোয়েশিয়ার ইভান

করোনার ফের থাবা ইউরো কাপে। এবার করোনা আক্রান্ত ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ। আগামী ১০ দিন কোয়ারেন্টিনে থাকবেন তিনি। স্পেনের বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না দলের অন্যতম সেরা তারকা। গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে একটি গোলও করেছিলেন তিনি। তবে শেষ ষোলোর লড়াইয়ে আর দেখা যাবেনা এই মিডফিল্ডারকে।

ক্রোয়েশিয়ার ফুটবল অ্যাশোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, “শনিবার সন্ধ্যায় প্রতিদিনের মতো করোনা পরীক্ষার ফল আসে। সেখানে পেরিসিচের ফল পজিটিভ পাওয়া গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। চিকিৎসকরা সব রকম ব্যবস্থা করছে। কোনও ভাবেই যাতে দলের বাকিদের মধ্যে সংক্রমণ না ছড়িয়ে পড়ে সেই দিকেও নজর দেওয়া হয়েছে।”

১০ দিনের জন্য নিভৃতবাসে থাকবেন পেরিসিচ। ফলে স্পেনের বিরুদ্ধে তিনি নেই। পরের পর্বে উঠলে সেই ম্যাচেও তাঁকে না পাওয়ার সম্ভাবনাই প্রকট। ক্রোয়েশিয়ার হয়ে ১০০-র বেশি ম্যাচ খেলে ফেলা এই উইঙ্গারকে না পাওয়ায় বেশ বড় ক্ষতি দলের। তাই মিডফিল্ডারকে ছাড়াই এই কঠিন লড়াইয়ে দল সমস্যায় পড়তে পারে বলে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories