Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’,বঙ্গে আছড়ে পড়তে পারে ৪ ডিসেম্বরে

এনবিটিভি ডেস্কঃ  ভারতের আবহাওয়া বিভাগ ডিসেম্বর ওড়িশা এবং অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় একটি ঘূর্ণিঝড় আঘাত হানার সতর্কতা জারি করেছে।ঘূর্ণিঝড় জাওয়াদ শনিবার সকালে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূলে আঘাত হানতে পারেউপকূলীয় ওড়িশার বিচ্ছিন্ন স্থানে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ পশ্চিমবঙ্গ এবং উত্তর উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জাওয়াদ নামকরণ –

আরবি শব্দ জাওয়াদ কথার অর্থ উদার বা মহান। অর্থাৎ নাম থেকেই স্পষ্ট বোঝাই যাচ্ছে যে, যথেষ্ট দাপট দেখাবে এই ঘূর্ণিঝড়ের। ‘জাওয়াদ’ ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে সৌদি আরব। আর তার প্রভাবে শীতের শুরুতে ফের ভাসতে পারে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ।

https://twitter.com/VizagWeather247/status/1465698438184534025/photo/1

এদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জাওয়াদ নামক ঘূর্ণিঝড়টির উৎপত্তি দক্ষিণ থাইল্যান্ডে ইতিমধ্যে সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ দক্ষিণে সরবে এবং বৃহস্পতিবারই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যার নামকরণ হয়েছে জাওয়াদ। এর অভিমুখ থাকবে উত্তর-পশ্চিম দিকে। ফলে শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা বাংলা লাগোয়া ওড়িশা উপকূলে আছড়ে পড়বে জাওয়াদ।ঘূর্ণিঝড়ের সময় এটি ৬০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টার মধ্যে হতে পারে

আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও জানা যায়,শুক্রবার দক্ষিণবঙ্গে নিম্নচাপ সহ হালকা বৃষ্টিপাত হলেও শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। পার্শ্ববর্তী কলকাতা, হুগলি ও নদিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবারের পর রবিবারও উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে, সপ্তাহান্তে ফের ভাসতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories