Friday, March 6, 2026
28.9 C
Kolkata

উত্তরপ্রদেশে দলিত যুবককে পুলিশের সামনে পিটিয়ে খুন, গুরুতর অভিযোগ তুলছে নিহতের পরিবার

সম্প্রতি উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায় হরিওম বাল্মীকি নামক এক দলিত যুবককে গেরুয়া শিবিরের লোকেরা পুলিশের চোখের সামনে পিটিয়ে হত্যা করার ঘটনা সামনে আসতেই ছড়ায় চাঞ্চল্য । এবার হরিওমের বাবা গঙ্গা দীন অভিযোগ করেছেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি।

এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব সিনহা জানিয়েছেন, দায়িত্বে গাফিলতির জন্য দুই কনস্টেবল ও এক সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। যদিও তিনি সরাসরি হত্যার দায় স্বীকার করেননি, তবুও এই পদক্ষেপ প্রমাণ করে, পুলিশের উপস্থিতিতে ঘটনা ঘটেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের তপশিলি জাতি শাখার প্রধান রাজেন্দ্র পাল গৌতম বলেন, “দেশে দলিতদের উপর ৭৫ শতাংশ অত্যাচার ঘটে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে।” তিনি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য উল্লেখ করে জানান, ২০২৩ সালে সারা দেশে ৫৭,৭৮৯টি দলিত নিগ্রহের ঘটনা ঘটেছে, যার মধ্যে ১৫,১৩০টি ঘটনা উত্তরপ্রদেশে।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories