Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

ম্যাচ চলাকালীন অশালীন পোশাকে নাচ! আফগানিস্থানে নিষিদ্ধ হল আইপিএল

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় লেগের আইপিএল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ দেখানো হবে না আফগানিস্তানে। সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি তালিবান সরকারের। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন মিডিয়া ম্যানেজার এবং সাংবাদিক এম ইব্রাহিম মোমন্দ একটি টুইটে বলেছেন যে, “সম্ভাব্য ইসলাম বিরোধী বিষয়বস্তু, মেয়েদের নাচ এবং ইসলামে নিষিদ্ধ চুল খুলে, খোলামেলা পোশাকে মহিলাদের উপস্থিতির কারণে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে।”

আইপিএলের ম্যাচ চলাকালীন টেলিভিশনে মেয়েদের নাচ দেখানো হয়। স্টেডিয়ামে মেয়েরা খোলা চুলে খেলা দেখতে আসেন। ইসলামিক এমিরেটস অফ তালিবানে এসবকিছুই নিষিদ্ধ। তাই নিজেদের দেশে বসে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের খেলা দেখতে পাবেন না ক্রিকেটপ্রেমী আফগানরা, ইব্রাহিমের টুইটে স্পষ্ট উল্লেখ করা রয়েছে এমনটাই।

সুতরাং, রশিদ খান-মহম্মদ নবিরা আইপিএল মাতালেও তাঁদের নিজেদের দেশের মানুষ খেলা দেখা থেকে বঞ্চত হবেন। উল্লেখ্য, চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলে রয়েছেন তিনজন আফগান তারকা। দুই স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমান ছাড়াও অল-রাউন্ডার মহম্মদ নবিকেও দেখা যাবে সানরাইজার্সের জার্সিতে। উল্লেখ্য, আসন্ন টি-২০ বিশ্বকাপের আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন নবি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories