Friday, March 6, 2026
32.6 C
Kolkata

তালিবান মন্ত্রীর ভারত সফরে ফের ভারত সরকারকে চাপ দিয়ে দানিশ সিদ্দিকির হত্যার বিচার চাইছে পরিবার ও ফাউন্ডেশন

পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক দানিশ সিদ্দিকির হত্যার বিচারের দাবিতে ফের সরব হল ‘দানিশ সিদ্দিকি ফাউন্ডেশন’। সাম্প্রতিক ভারতে বিদেশ সফরে এসেছিলেন তালিবানের বিদেশ মন্ত্রী আমির খান মুতাক্কি। ২০২১ সালে আফগানিস্তানে সংঘর্ষ কভার করতে গিয়ে তিনি নিহত হন। ফাউন্ডেশন বলেছে, এটা কোন দুর্ঘটনা নয়, দানিশকে হত্যা করা হয়েছে। শনিবার দেওয়া এক বিবৃতিতে ফাউন্ডেশন ভারত সরকারকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং জাতিসংঘ মানবাধিকার পরিষদের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
২০২২ সালের মার্চে দানিশের বাবা-মা তালেবানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দায়ের করেন। অভিযোগে মোল্লা হাসান আখুন্দ, আবদুল গনি বারাদর এবং জাবিউল্লাহ মুজাহিদের নাম উল্লেখ করা হয়। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

ফাউন্ডেশন জানিয়েছে, এই সফর তালেবানকে আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় তাদের দায়িত্ব মনে করিয়ে দেওয়ার সুযোগ। দানিশ সিদ্দিকি রয়টার্স-এর হয়ে ২০২১ সালের জুলাই মাসে কন্ধারে আফগান সেনাদের সঙ্গে মাঠে কাজ করছিলেন। স্পিন বোলদাক অঞ্চলে তালেবান ও সরকারি বাহিনীর সংঘর্ষে তিনি নিহত হন। ফরেনসিক বিশ্লেষণে জানা যায়, তার মরদেহে নির্যাতনের চিহ্ন ছিল, যা তালেবান অস্বীকার করেছে। দানিশ ২০১৮ সালে রোহিঙ্গা সংকট কভার করে পুলিৎজার জিতেছিলেন এবং মৃত্যুর পর ২০২২ সালে কোভিড কাভারেজের জন্য ফের পুলিৎজার পান।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories