Friday, March 6, 2026
21.9 C
Kolkata

দত্তপুকুরের পানশিলায় মানবতার দৃষ্টান্ত, রোজার মধ্যেই হিন্দু প্রতিবেশীর দাহে মুসলিমদের কাঁধ

ধর্ম নিয়ে যত কথাই হোক, শেষ পর্যন্ত মানুষই মানুষের পাশে দাঁড়ায়—উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের পানশিলা গ্রামে শনিবার সেই ছবিটাই দেখা গেল। রমজান মাস চলছে। তবু রোজা রেখেই হিন্দু প্রতিবেশীর শেষযাত্রায় কাঁধ দিলেন প্রায় ২৫ জন মুসলিম যুবক ও প্রবীণ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোটরা গ্রাম পঞ্চায়েতের পানশিলার বাসিন্দা বাসুদেব নন্দী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সংসারে মানসিক ভারসাম্যহীন স্ত্রী এবং একটি অল্পবয়সি মেয়ে—এই ছিল তাঁর ভরসা। শনিবার সকালে হঠাৎই তাঁর মৃত্যু হয়। পরিবারের পক্ষে দাহকার্যের মতো দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়ে।

খবর ছড়াতেই প্রতিবেশীরা ছুটে আসেন। হিন্দু পরিবারের সদস্যদের পাশাপাশি মুসলিমরাও এগিয়ে আসেন সমানভাবে। কেউ বাঁশ-দড়ির ব্যবস্থা করেছেন, কেউ শ্মশানযাত্রার প্রস্তুতি নিয়েছেন। রোজা থাকা সত্ত্বেও প্রায় ২৫ জন মুসলিম প্রতিবেশী মৃতদেহ কাঁধে তুলে নেন। শেষযাত্রায় মোটামুটি ৫০ জন গ্রামবাসী ছিলেন—হিন্দু ও মুসলিম, প্রায় সমান সংখ্যায়।

কোটরা সর্বমঙ্গলা মঙ্গলময়ী সতী মাতা নকশা তারা মায়ের মন্দির সংলগ্ন শ্মশানে সম্পন্ন হয় দাহকার্য। উপস্থিত এক প্রবীণ গ্রামবাসীর কথায়, “আমরা এখানে আগে প্রতিবেশী, তারপর অন্য কিছু। দুঃখের সময়ে পাশে দাঁড়ানোই বড় কথা।”

রমজানের সংযম আর সহমর্মিতার বার্তা যেন সেদিন গ্রামবাসীদের আচরণেই ফুটে উঠেছিল। বিভেদের সময়ে পানশিলার এই ছোট্ট ঘটনা আবার মনে করিয়ে দিল—মানবতার কোনও ধর্ম নেই, কিন্তু ধর্মের আসল শক্তি লুকিয়ে আছে মানবতার মধ্যেই।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories