Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

যাত্রী প্রতিক্ষালয়ের পিছনের পুকুরে উদ্ধার মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – যাত্রী প্রতিক্ষালয়ের পিছনে একটি পুকুরে মৃতদেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ক্যানিং থানার অন্তর্গত নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের তালতলা বাসমোড়ে। মৃতের নাম বিনয় হালদার(৫০)।মৃতের বাড়ি ইটখোলা গ্রাম পঞ্চায়েতের উত্তর রেদোখালি গ্রামে।

ক্যানিং থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পাশাপাশি ঠিক কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হল সে বিষয়ে তদন্ত শুরু করেছ ক্যানিং থানার পুলিশ।

অন্যদিকে স্থানীয় সুত্রে জানা গিয়েছে, উত্তর রেদোখালি গ্রামের বাসিন্দা পেশায় চাষী বিনয় হালদার দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে আক্রান্ত। যখন যেখানে যায়, সাথে পরিবারের কেউ না কেউ থাকেন। সোমবার বিকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সন্ধ্যার পর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিস্তর খোঁজাখুঁজি করে হতাশ হয়ে পড়েন।মঙ্গলবার সকালে হেড়োভাঙ্গা-ক্যানিং রোডের তালতলা বাস মোড়ে গাড়ি ধরার জন্য অপেক্ষা করে কয়েকজন অটোযাত্রী বসেছিলেন যাত্রী প্রতিক্ষালয়ে। পিছন ফিরতেই তাদের নজরে পড়ে পুকুরে একটি মৃতদেহ ভাসছে। আচমকা এমন খবর এলাকায় চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর দেওয়া হয় ক্যানিং থানার পুলিশের কাছে। ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।  ঠিক কি কারণে এমন ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories