Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

শরীরে করোনা উপসর্গ! নিজেই আইসোলেশনে গেলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

তবে কি এবার করোনায় আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল! শরীরে মিলল করোনার উপসর্গ। সূত্রের খবর, গতকাল বিকেল থেকেই সামান্য জ্বর এবং সর্দিকাশিতে ভুগছেন কেজরিওয়াল (Arvind Kejriwal)। রয়েছে গলা খুসখুসের সমস্যাও। এই সবগুলিই করোনার প্রাথমিক উপসর্গ। যা দেখা যাওয়ার পরই নিজেকে আইসোলেট করে নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এবার তাঁর করোনা পরীক্ষা করা হবে। এবং রিপোর্ট না আসা অবধি আইসোলেশনেই থাকবেন কেজরিওয়াল।

উল্লেখ্য, গতকাল দুপুরেও দিল্লির করোনা পরিস্থিতি এবং লকডাউনের নির্দেশিকা নিয়ে সাংবাদিক বৈঠক করতে দেখা গিয়েছে কেজরিওয়ালকে। সূত্রের খবর, সেই সাংবাদিক বৈঠকের পরই জ্বরে পড়েন দিল্লির মুখ্যমন্ত্রী। কাল রাতে তাঁর গলা ব্যথাও শুরু হয়। চিকিৎসকরা তাঁকে ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভরতি হওয়ার পরামর্শ দেন। যদিও শেষ পর্যন্ত রাতে আর হাসপাতালে ভরতি হননি দিল্লির মুখ্যমন্ত্রী। উপসর্গ সামান্য হওয়ায় আপাতত হোম আইসলেশনে থাকারই সিদ্ধান্ত নেন তিনি। উল্লেখ্য, এমনিতেই সাধারণ সর্দিকাশির ধাত আছে কেজরিওয়ালের। ডায়াবেটিসের সমস্যাও রয়েছে। নিয়মিত ইনসুলিন নিতে হয় তাঁকে।

কাল দুপুর থেকেই ঘরবন্দি কেজরিওয়াল। কারও সঙ্গে দেখা করছেন না। কাল দুপুরের পর তাঁর সমস্ত জরুরি বৈঠকও বাতিল করা হয়েছে। মঙ্গলবার সকালে তাঁর করোনা পরীক্ষা হবে বলে দিল্লি প্রশাসন সূত্রের খবর। আগামিকাল দুপুর পর্যন্ত আর কোনও বৈঠক করবেন না কেজরি। প্রসঙ্গত, দিল্লি এই মুহূর্তে দেশের সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির একটি। এখনও পর্যন্ত রাজধানীতে মোট ২৭ হাজার ৬৫৪ জনের করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়াই করছেন। নিয়মিত আধিকারিকদের সঙ্গে বৈঠক থেকে শুরু করে সাংবাদিক বৈঠক, সবটাই করতে দেখা গিয়েছে তাঁকে। স্বাভাভিকভাবেই তাঁর করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। তবে, এখনও পর্যন্ত কেজরিওয়ালের শরীরে করোনার উপসর্গ একেবারেই সামান্য।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories