Wednesday, August 26, 2026
29 C
Kolkata

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বস্তি খালি করার নির্দেশ! ৬ সপ্তাহের মধ্যে সরতে হবে বাসিন্দাদের

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের আশপাশের তিনটি বস্তি খালি করার নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট। মঙ্গলবার আদালত জানিয়েছে, আগামী ছ’সপ্তাহের মধ্যে বাসিন্দাদের নির্দিষ্ট পুনর্বাসন কেন্দ্রে চলে যেতে হবে।

আদালত আরও জানিয়েছে, ছ’সপ্তাহের মধ্যে বস্তিগুলি খালি না হলে প্রশাসন পুলিশের সাহায্যে উচ্ছেদ করতে পারবে। তবে পুনর্বাসন সংক্রান্ত আগের প্রতিশ্রুতি এবং আদালতের নির্দেশ সরকারকে মেনে চলতে হবে।

বিআর ক্যাম্প, মসজিদ ক্যাম্প এবং ডিআইডি কলোনির বস্তিগুলিতে ৩০০-র বেশি মানুষ থাকেন। তাঁদের সাভদা ঘেভরা এলাকার দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ডের আবাসনে জায়গা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। নতুন জায়গায় বাসিন্দাদের প্রয়োজনীয় পরিষেবা ও সুযোগ-সুবিধা রয়েছে কি না, তা নিশ্চিত করতেও সরকারকে বলা হয়েছে।

কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, গত ৬ মার্চের মধ্যে বাসিন্দাদের নির্ধারিত জায়গায় চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। এরপর বিষয়টি আদালতে গড়ায়। এবার দিল্লি হাই কোর্ট স্পষ্ট সময়সীমা বেঁধে দিয়ে তিনটি বস্তি সরানোর নির্দেশ দিল।

লোক কল্যাণ মার্গের কাছে থাকা এই তিন বস্তির বাসিন্দাদের কয়েক মাস আগেই সরে যাওয়ার নোটিস দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীন ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস সেই নোটিস জারি করে। একইসঙ্গে তাঁদের জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থার কথাও জানানো হয়েছিল।

Hot this week

গুরুগ্রামের জলজটে দায় কার? ১৬ বছর বিজেপি সাংসদ থাকার পরও কংগ্রেসকে দোষ গেরুয়া শিবিরের !

কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতেই ফের জলমগ্ন হয়ে পড়ল হরিয়ানার...

কৈলাসযাত্রার পথে বড় বিপর্যয়, নেপালে নিখোঁজ ১৪১ ভারতীয় পর্যটক

নেপালে ভয়াবহ হড়পা বানের পর থেকে নিখোঁজ শতাধিক ভারতীয়...

অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে শিলিগুড়িতে মন্ত্রীর স্টিকার ‘অন্নপূর্ণা’ প্রাপকদের

‘অন্নপূর্ণা যোজনা’র টাকা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযোগ ও...

এবার গুজরাটে ‘নিরামিষাশী’ প্রধানমন্ত্রীর নামে খোলা হল মাছ বাজার!

গুজরাটের সুরাতে প্রধানমন্ত্রীর নামে একটি পাইকারি মাছের বাজারের নামকরণকে...

Topics

কৈলাসযাত্রার পথে বড় বিপর্যয়, নেপালে নিখোঁজ ১৪১ ভারতীয় পর্যটক

নেপালে ভয়াবহ হড়পা বানের পর থেকে নিখোঁজ শতাধিক ভারতীয়...

অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে শিলিগুড়িতে মন্ত্রীর স্টিকার ‘অন্নপূর্ণা’ প্রাপকদের

‘অন্নপূর্ণা যোজনা’র টাকা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযোগ ও...

এবার গুজরাটে ‘নিরামিষাশী’ প্রধানমন্ত্রীর নামে খোলা হল মাছ বাজার!

গুজরাটের সুরাতে প্রধানমন্ত্রীর নামে একটি পাইকারি মাছের বাজারের নামকরণকে...

মালদহ হাসপাতালে এক সপ্তাহে ৬০ শিশুর মৃত্যু!

মালদহ মেডিক্যাল কলেজে নবজাতকের মৃত্যুর সংখ্যা ঘিরে উদ্বেগ তৈরি...

ট্রাম্পের বাহবা পেয়েই এসআইআর-এর সাফল্যগাথা শোনালেন জ্ঞানেশ!

ভারতের নির্বাচনি ব্যবস্থার প্রশংসা করে সম্প্রতি নিজের অবস্থান জানিয়েছেন...

‘এই ঘটনা খুবই নিন্দনীয়’-যাদবপুর নিয়ে ভিন্ন সুর উচ্চ শিক্ষামন্ত্রীর

যাদবপুরের ঘটনায় উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের করা মন্তব্যকে ঘিরে এখন...

Related Articles

Popular Categories