Friday, March 6, 2026
26.7 C
Kolkata

হিজাব পরিহিত বাতিলকৃত মহিলা আবেদনকারীরা যাতে পরীক্ষায় বসতে পারেন, পুলিশ নিয়োগকারী বোর্ডের চেয়ারম্যানকে ডেপুটেশন সংখ্যালঘু রাজনৈতিক ব্যক্তিত্বের

এনবিটিভি ডেস্ক:পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ডে কনস্টেবল পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল চলতি বছরের জানুয়ারী-ফেব্রুয়ারী মাসে। সময় মতো আবেদন করে প্রায় ৮ লক্ষ ছাত্রছাত্রী। পরীক্ষা হবে আগামী ২৬ সেপ্টেম্বর। তার আগে ৬ সেপ্টেম্বর থেকে নিয়োগ বোর্ডের ওয়েবসাইট থেকে দেওয়া শুরু হয়েছে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড। জানা গিয়েছে, মোট আবেদনকারীর প্রায় ৩৫ হাজার জনের আবেদনপত্র বাতিল করা হয়েছে বিভিন্ন ভুলের জন্য। তার মধ্যে আবেদনপত্রে হিজাব পরিহিত ছবি দেওয়ার জন্য কয়েকজন মহিলা আবেদনকারীর ফর্মও বাতিল করা হয়েছে। এই নিয়ে চরম হয়রানির শিকার হয় আবেদনকারীরা। সম্প্রতি এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেন সংখ্যালঘুর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা। শোরগোল পড়ে যায় সোশাল মিডিয়াতেও।

এই সমস্যা সমাধানের জন্য বাতিলকৃত মহিলারা যাতে পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য মুসলিম সমাজ সচেতন এবং শিক্ষানুরাগী বিশেষ ব্যক্তিদের সম্মিলিত উদ্যোগে সোমবার পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের কাছে একটা ডেপুটেশন জমা দেওয়া হয়।

ডেপুটেশন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদক সারোয়ার হোসেন, অল ইন্ডিয়া মুজলিসে ইত্তিহাদুল মুসলিমীনের রাজ্য নেতা সাবির এস গাফ্ফার, ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টির সভাপতি ইমতিয়াজ আহমেদ মোল্লা ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির রাজ্য সম্পাদক হাকিকুল ইসলাম।

ডেপুটেশন জমা দেওয়ায় ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলেই মনে করছেন তাঁরা।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories