Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

আজ কোহলিদের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের আইপিএল অভিযান শুরু করছে কেকেআর

সাবিবুর খান: আজ দ্বিতীয় পর্বের আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ কোহলির রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আবুধাবিতে এই জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

 

চলতি বছরের আইপিএলের প্রথম পর্বে ব্যর্থ হয় কেকেআর। ৭ ম্যাচে ২টি জিতেছে তারা। ৪ পয়েন্ট পেয়ে লিগ তালিকার সাত নম্বরে রয়েছে শাহরুখের দল। বড়ো ইনিংস খেলতে ব্যর্থ হন গিল, রাসেলরা। ক্যাপ্টেন মর্গানও ডাহা ফেল হয়েছিলেন। অতীতের সেই ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া নাইটরা। বাকি রয়েছে ৭টি ম্যাচ। এই অবস্থায় জয় ছাড়া আর কিছু ভাবছেন না মর্গানরা। প্যাট কামিন্স না থাকায় পেসার হিসাবে সেরা একাদশে জায়গা পেতে পারেন লুকি ফার্গুসন। প্রথম পর্বের ব্যর্থতা ভুলে ওপেনিংয়ে জয়ের দিশা দেখাতে পারে শুবমন গিল। পুরনো ছন্দে ফিরতে মরিয়া রাসেল, নারিন, মর্গানরাও।

 

অন্যদিকে, আরসিবি-র ক্যাপ্টেন বিরাট কোহলির হাতধরে প্রথমবার আইপিএল জয়ের স্বপ্ন দেখছেন তারা। নাইটদের মতো আজ আইপিএল অভিযান শুরু করছে আরসিবি-ও। সদ্য কোহলি ঘোষণা করেছেন, টি-২০ বিশ্বকাপের পর দেশের হয়ে এই ফর্মাটের অধিনায়কত্ব আর করবেন না। তবে আইপিএলেও ব্যাঙ্গালুরুর ক্যাপ্টন হিসাবে শেষ মরসুম খেলতে নামছেন কিং কোহলি, সেটাও জানিয়ে দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে কোহলিকে ট্রফি দিতে নিজেদের উজাড় করে দিতে চাইবে তাঁর সতীর্থরা। জাম্পা, রিচার্ডসনরা এবারের আইপিএল থেকে নাম তুলে নেওয়ায় আরসিবি দলে সুযোগ মিলেছে শ্রীলঙ্কার হাসারাঙ্গা, চামিরা ও বাংলার অক্ষদীপের। এই পরিস্থিতিতে নতুনদের নিয়ে প্রথম পর্বের ফর্ম ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার। ম্যাক্সওয়েল, পাড়িক্কালদের সেই প্রথম পর্বের ফর্ম থাকলে এবারের আইপিএল জিততেই পারে কোহলির দল। এই আইপিএলে ৭ ম্যাচে ৫টি জিতে ১০ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় তিন নম্বরে রয়েছে আরসিবি।

 

আজ আবুধাবিতে কোন দল শেষ হাসি হাসে সেটা সময় বলবে। তবে আপাতত এই রকম একটা হাইভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories