Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

আবাস যোজনার ঘর পাওয়াকে কেন্দ্র করে সরকারি কর্মীদের ঘেরাও, বিক্ষোভ গ্রামবাসীদের 

রাণীনগরঃ আবাস যোজনার ঘর পাওয়াকে কেন্দ্র করে ক্ষোভ মুর্শিদাবাদের রাণীনগরে। জানা গিয়েছে,  শুক্রবার রাণীনগর থানার অন্তর্গত নন্দিরভিটা গ্রামে আবাস যোজনার ঘরের সার্ভের জন্য যান কাতলামারী -১ গ্রাম পঞ্চায়েতের কিছু সরকারী প্ৰতিনিধি। সেখানে আশরাফ আলী নামক এক ব্যক্তির ঘর পাওয়াকে কেন্দ্র করে শুরু হয় বচসা।

প্রাপকের পরিবারের দাবী, তালিকায় নাম থাকা সত্ত্বেও দীর্ঘদিন থেকে মিলছে না ঘর। আর তার জেরেই বাগবিতণ্ডা শুরু হয় সেখানে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় রাণীনগর থানার পুলিশ। তার পর সেই প্রতিনিধিদের ঘটনাস্থল থেকে বের করে নিয়ে আসা হয়।

অভিযোগ,  প্রথমে নাম থাকলেও রাণীনগর- ২ ব্লকের বিডিও সার্ভে করার পর তালিকা থেকে অনেক প্রাপকের নাম বাদ দিয়েছেন। তাদের মধ্যেই আশরাফ আলীও রয়েছেন।

এ প্রসঙ্গে কাতলামারী- ১ পঞ্চায়েত প্রধান জানান, এহেন বিডিও নিজে থেকে সার্ভে করে এভাবে অনেকেরই প্রাপকের তালিকা থেকে নাম বাদ দিয়েছেন। এ প্রসঙ্গে রাণীনগর ২  ব্লকের বিডিও পার্থ চক্রবর্তীর কাছ থেকে কোনো উত্তর মেলেনি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories